https://www.prothomalony.com/

7975

north-america

উত্তর আমেরিকা

হার্ভার্ড প্রেসিডেন্ট ক্লাউডিন গে পদত্যাগ করেছেন

প্রকাশ: ০৩ জানুয়ারী ২০২৪ ১১:১৭

অন্যের লেখা নিজের নামে চালিয়ে দেয়া সহ ইহুদি বিরোধী অবস্থানের অভিযোগের জের ধরে হার্ভার্ড ইউনিভার্সিটির প্রেসিডেন্টকে পদত্যাগ করতে হয়েছে। বিশ্ববিদ্যালয়টিতে মাত্র ছয় মাসের দায়িত্ব পালন শেষে ক্লাউডিন গে ২ জানুয়ারি মঙ্গলবার তাঁর পদত্যাগের কথা জানিয়েছেন।

হামাস ইসরাইলের সংঘাতের জের ধরে গাঁজায় ইসরাইলের ক্রমাগত হামলার কারণে আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়। কোন কোন ক্ষেত্রে এমন ক্ষোভ বিক্ষোভ উত্তেজনার দিকে ছড়ায়। ইহুদিদের অনেকেই অভিযোগ করতে থাকেন, তাদের বিরুদ্ধে বিদ্বেষমূলক আচরণ করা হচ্ছে। আমেরিকার আইনে এন্টাইসিমেটিক( ইহুদি বিদ্বেষ) দণ্ডনীয় অপরাধ। তোপের মুখে এ নিয়ে মার্কিন কংগ্রেসে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি নিউইয়র্ক থেকে নির্বাচিত রিপাবলিকান এলিস স্টেফেনিক প্রশ্ন রাখেন, ইসরাইলিদের হত্যার হুমকি দেয়াকে কী হার্ভার্ডে বিদ্বেষমূলক হয়রানি হিসেবে বিবেচনা করা হবে? এর উত্তরে হার্ভার্ড প্রেসিডেন্ট সরাসরি হ্যাঁ বা না উত্তর না দিয়ে বলেছিলেন, ইহুদীদের লক্ষ্য করে দেয়া বক্তব্যের ধরনের উপর তা নির্ভর করবে। এরপর থেকেই এ নিয়ে জাতীয়ভাবে বিতর্ক শুরু হয়। আমেরিকার ইহুদি বা ইহুদি বান্ধব ধনকুবেররা হার্ভার্ডসহ এমন বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে তাদের নিয়মিত চাঁদা প্রদানের প্রতিশ্রুতি থেকে সরে দাঁড়ানর ঘোষণা দিলে আতংক ছড়িয়ে পড়ে। সারা বিশ্বে এ নিয়ে সংবাদ শিরোনাম হতে থাকে। আমেরিকায় মত প্রকাশের স্বাধীনতা নিশ্চত করার অধিকার অনুযায়ী কংগ্রেসে হার্ভার্ড প্রেসিডেন্টের দেয়া উত্তরটি সঠিক ছিল। এরপরও আমেরিকার ক্ষমতাবান মহলগুলোর প্রভাব ও শক্তির কাছে হার মানতে হয়েছে। কংগ্রেসের শুনানিতে একই ধরনের উত্তর দেয়ার কারণে পেনসিলভেনিয়া ইউনিভার্সিটির প্রেসিডেন্ট লিজ ম্যাগিলকে চাকুরী হারাতে হয়েছে।

গত অক্টোবর মাসে রক্ষণশীল পত্রিকা নিউইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে হার্ভার্ড প্রেসিডেন্ট ক্লাউডিন গে' এর নামে নব্বই দশকের একাধিক প্রকাশিত গবেষণা প্রবন্ধে অন্যের লেখা ব্যবহার করার অভিযোগ প্রকাশিত হয়। প্রথমে বলা হয়, ক্লাউডিন গে তাঁর রচনায় কোটেশন চিহ্ন দিতে ভুলে গিয়েছিলেন এবং পরে নিজেই প্রকাশনাগুলো হালনাগাদ করার অনুরোধ করেছেন। এন্টাইসিমেটিক অভিযোগ উঠার পর অন্যের লেখা নিজের লেখায় ব্যবহারের আরও একাধিক ঘটনা সামনে চলে আসে এবং এ নিয়ে মার্কিন বোদ্ধারাও বিতর্কে জড়িয়ে পড়েন। হার্ভার্ডের মতো বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টের বিরুদ্ধে প্লেজারিজমের অভিযোগ উঠায় গত কিছুদিন থেকে ক্লাউডিন গে'এর পদত্যাগ অনেকটাই অবশ্যম্ভাবী হয়ে উঠেছিল। প্রদত্যাগ সংক্রান্ত বার্তায় ক্লাউডিন গে বলেছেন, হার্ভার্ডের মতো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ব্যক্তি নয় প্রতিষ্ঠানের প্রতি নজর দেয়ার অবকাশ সৃষ্টির জন্যই তিনি সরে দাঁড়িয়েছেন।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন