https://www.prothomalony.com/

7959

north-america

উত্তর আমেরিকা

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক ও বিজয় দিবস উদযাপন

প্রকাশ: ০৩ জানুয়ারী ২০২৪ ০৩:১১

২০২৪-২৫ সালের নির্বাচিত কমিটির অভিষেক ও বিজয় দিবস উদযাপন করেছে  চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব নর্থ আমেরিকা।

অভিষেক  অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা ফুলের তোড়া দিয়ে নতুন কমিটিকে বরণ করে নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. আশরাফ উদ্দীন এবং গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল নাজমুল হুদা। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাহমুদ আহমেদ। ৩০ ডিসেম্বর শনিবার জ্যাকসন হাইটসের মামা’স পার্টি হলে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন, নতুন কমিটির অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন নব নির্বাচিত সাধারন সম্পাদক নোমান সরকার,ছন্দা ও ইয়াসমীন ফাত্তাহ ঝর্না।

এসোসিয়শনের  প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর শাহ নেওয়াজ ডিকেন্সের স্বাগত বক্তব্য ও কবিতা পাঠের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। নতুন কমিটিকে শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার শামসুদ্দিন আজাদ। প্রধান অতিথি ড. আশরাফ উদ্দীন বক্তৃতায় শিক্ষা ও শিক্ষক জীবনের স্মৃতি তুলে ধরেন। কনসাল জেনারেল নাজমুল হুদা বাংলাদেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও বলিষ্ঠ ভূমিকার বিশদ ব্যাখ্যা দেন।

অভিষেক অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শামসুদ্দিন আজাদ, বিঞ্চু গোপ, মোহাম্মদ জাহাঙ্গীর কবির,আবু নোমান সরকার, মীর হোসেন চৌধুরী,শাহিন আজমল হোসেন,জসিম চৌধুরী,আবু তালেব চৌধুরী চান্দু ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় এলামনাই’র সাবেক সভাপতি কিরন কবির।



সংগীত পর্বে অংশ নেন হাসান মাহমুদ, মিলি,লিলি,রেজা ও ছদা বিনতে সুলতান। কবিতা আবৃতি করেন ছন্দা, ফাহমিদা জাহান, শিবলী সাদিক ও সুচরিত।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন