https://www.prothomalony.com/
7956
north-america
প্রকাশ: ০৩ জানুয়ারী ২০২৪ ০২:৫৬
বাংলা সিডিপ্যাপ সার্ভিসেস ও অ্যালেগ্রা হোম কেয়ারের বাফেলো অফিসের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। 'কাচারিঘর' নামে ৩১৭৮ বেইলি এভিনিউতে বর্ণিল আয়োজনে উদ্বোধন হয়েছে। এই প্রতিষ্ঠানের কর্ণধার ও নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটির প্রথম হোম কেয়ার উদ্যোক্তা, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, গ্লোাবাল পিস অ্যামব্যাসেডর স্যার ড. আবু জাফর মাহমুদ স্থানীয় গণ্যমান্য ও বিশিষ্টজনকে সঙ্গে নিয়ে ৩০ ডিসেম্বর শনিবার কাচারি ঘরের দরজা উন্মোচন করেন। এ সময় তিনি বলেন, হোম কেয়ার পেশা আমার কাছে ইবাদতের সমতুল্য। এই সেবাকে ইবাদত হিসেবে নিয়ে বাংলাদেশি কমিউনিটিতে তা প্রথম শুরু করেছিলাম। তার এখন ব্যাপক বিস্তর হয়েছে। নিউইয়র্কে হাজার হাজার বাংলাদেশি রাষ্ট্রীয় এই সেবা গ্রহন করছেন। এই সেবা পরিধি বাড়িয়ে তা বাফেলোতে নিয়ে এলাম। এই সেবার জন্য কাচারি ঘর আপনাদের জন্য উন্মুক্ত থাকবে।
.jpg)
উদ্বোধনী অনুষ্ঠানের পর ড. জাফর মাহমুদকে ফুলের তোড়া দিয়ে বরন করে নেন ড. জুবায়দুর রহমান, ওসমান গনি, আনোয়ার হোসেন, মুক্তাদির বিল্লাহ, জহির উদ্দীন, মোশাররফ হোসেন, আজিম উদ্দীন, সানা উল্লাহ, মোহাম্মদ আলী, নাইমা সুলতানা ও শিফা।
.jpg)
অনুষ্ঠানে বাংলা সিডিপ্যাপ সার্ভিসেস ও অ্যালেগ্রা হোম কেয়ার ইনক্ এর বাফেলো অফিসকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন ড. জুবায়দুর রহমান, হাফেজ মাহবুব, হাফেজ মোহাম্মদ তামিম, তাজুল ইসলাম, শহিদ সদ্বিপী, মোস্তফা কামাল, এবাদুল্লাহ,এডভোকেট কামাল উদ্দীন, মো: সেলিম, আবুল বাশার, আতাউর রহমান, ওয়াজি উল্লাহ, প্রবাস টিভির কর্ণধার সাংবাদিক সোহেল মাহমুদ ও জাফরুল ইসলাম জুয়েল।
.jpg)
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন