https://www.prothomalony.com/

7937

north-america

উত্তর আমেরিকা

ডেমোক্র্যাটিক ক্লাবের নৈশভোজ, মিট এন্ড গ্রিট ১৩ জানুয়ারি

প্রকাশ: ০১ জানুয়ারী ২০২৪ ০৩:৩১

যুক্তরাষ্ট্রের রাজনীতিতে সক্রিয় তিনটি বাংলাদেশি আমেরিকান সংগঠন আসছে ১৩ জানুয়ারি শনিবার তাদের বার্ষিক নৈশভোজ ও মিট এন্ড গ্রিট অনুষ্ঠানের আয়োজন করেছে। 'অ্যানুয়াল ডিনার, মিট এন্ড গ্রিট ২০২৪' নামের এ অনুষ্ঠান হবে নিউইয়র্কের বাংলাদেশিবহুল জামাইকার আল আসকা রেস্টুরেন্ট ও পার্টি হলে। নিউ আমেরিকান ডেমোক্র্যাটিক ক্লাব, নিউ আমেরিকান ইয়থ ফোরাম অব নিউইয়র্ক এবং নিউ আমেরিকান উওম্যান ফোরাম অফ নিউইয়র্ক যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করেছে।

নিউ আমেরিকান ডেমোক্র্যাটিক ক্লাবের প্রতিষ্ঠাতা এবং প্রেসিডেন্ট মোরশেদ আলম জানিয়েছেন, অনুষ্ঠানটি শুরু হবে সন্ধ্যা ১৩ জানুয়ারি শনিবার সন্ধ্যা ৬টায়। অনুষ্ঠানে মূলধারার রাজনীতিবিদ সহ বেশ কিছু নির্বাচিত প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। ৫০ ডলারের প্রবেশ মূল্যের এ অনুষ্ঠানে সম্মাননা প্রদান, সঙ্গীত বিনোদন পর্বসহ নানা জমকালো বিষয় থাকবে বলে জানানো হয়েছে।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন