https://www.prothomalony.com/

7934

north-america

উত্তর আমেরিকা

দুর্বৃত্তের গুলিতে টেক্সাসে বাংলাদেশি নিহত

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৩ ০৬:৩৮

যুক্তরাষ্ট্রের টেক্সাসে শেখ আবির হোসেন( ৩৪) নামের এক বাংলাদেশি শিক্ষার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে। ২৯ ডিসেম্বর শুক্রবার টেক্সাসের বিউমন্টে একটি কফি শপে এ ঘটনা ঘটেছে। শেখ আবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং লামার ইউনিভার্সিটিতে গবেষণারত ছিলেন। গত জানুয়ারি মাসেই তিনি উচ্চশিক্ষার্থে আমেরিকা এসেছিলেন।  

আবির টেক্সাসের ক্রিস ফুড মার্টে নিহত হন। সেখানে তিনি স্টোর ক্লার্ক হিসেবে কাজ করতেন। দোকান থেকে সিগারেট নিয়ে পালিয়ে যাওয়ার সময় দুই সন্দেহভাজন তাকে গুলি করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আবিরকে মৃত অবস্থায় দেখতে পায়।

বিউমন্ট পুলিশ এই হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টা পরে ১৯ বছর বয়সী সন্দেহভাজন একজনকে গ্রেফতার করেছে এবং সন্দেহভাজন অপর একজন এখনো পলাতক। যুক্তরাষ্ট্রে আসার আগে আবির ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে কাজ করতেন। পরে তিনি অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফ্যাকাল্টি হিসেবে যোগ দেন।
আবির সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। উনার স্ত্রীও যুক্তরাষ্ট্রে বসবাস করেন বলে জানা গেছে।  

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন