https://www.prothomalony.com/
7929
north-america
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৩ ০৬:০৯
মিয়ানমারস্থ বাংলাদেশ দূতাবাস প্রবাসী বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য ‘রাষ্ট্রদূত ভ্রমণ অনুদান’ ঘোষনা করেছে। ৩০ ডিসেম্বট শনিবার দূতালয়ে ‘জাতীয় প্রবাসী দিবস-২০২৩’ উদযাপনকালে রাষ্ট্রদূত ড. মোঃ মনোয়ার হোসেন এই ঘোষনা দেন।
.jpg)
দিবসটি উপলক্ষে দূতাবাস মিয়ানমারে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে এক ‘মতবিনিময়’ সভার আয়োজন করে। সভায় রাষ্ট্রদূত ড. মোঃ মনোয়ার হোসেন তার বক্তব্যের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহিদ সদস্য এবং মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ বীর শহিদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য প্রবাসী বাংলাদেশীদের ভূয়সী প্রসংসা করেন। প্রবাসীদের কল্যাণে দেশে এবং বিদেশে বাংলাদেশ সরকার গৃহীত বিভিন্ন সেবা, প্রণোদনা ও উদ্যোগের কথা তিনি সভায় তুলে ধরেন। রাষ্ট্রদূত দেশে বিনিয়োগ বৃদ্ধি ও বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সকলের একসাথে কাজ করার উপর জোর দেন।
.jpg)
‘মতবিনিময়’ সভায় রাষ্ট্রদূত ড. মোঃ মনোয়ার হোসেন ‘রাষ্ট্রদূত ভ্রমণ অনুদান’ (Ambassador’s Travel Grant) ঘোষণা করেন যার অধীনে তিনি প্রতিবছর ০৫ জন প্রবাসী বাংলাদেশী শিক্ষার্থীর শিক্ষা/গবেষণা কাজে বাংলাদেশ অথবা মিয়ানমারের অভ্যন্তরে ভ্রমণ-ব্যয় বহন করবেন। উপস্থিত প্রবাসীগণ রাষ্ট্রদূতের এই উদ্যোগকে ব্যাপক প্রশংসা করেন। উপস্থিত প্রবাসী বাংলাদেশীগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর স্বপ্নের ‘সোনার বাংলা’ গড়ায় অংশ নিতে অধীর আগ্রহের কথা তুলে ধরেন।
.jpg)
দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বানীপাঠ, প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং আলোচনা সভার আয়োজন করা হয়। ব্যবসায়ী, জাতিসংঘ-আন্তর্জাতিক সংস্থাসমূহ- বহুজাতিক কোম্পানীতে কর্মরত বাংলাদেশী নাগরিক সহ বাংলাদেশ কম্যুউনিটির সদস্যগণ এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিদের আপ্যায়ন করা হয়।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন