https://www.prothomalony.com/

7904

north-america

উত্তর আমেরিকা

আটাবের নতুন কমিটির শপথ

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৩ ০৭:১১

আমেরিকান ট্রাভেল এজেন্টস এসোসিয়েশন অব বাংলাদেশ  (আটাব) এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে ২০ ডিসেম্বর বুধবার। জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে অনুষ্ঠিত সাধারণ সভা শেষে আটাব ২০২৪-২৫ সালের নতুন কমিটি গঠন করা হয়েছে। নির্বাচনের মাধ্যমে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কর্নফুলী ট্রাভেলসের সত্ত্বাধিকারী মো: সেলিম হারুন এবং সিলেকশনের মাধ্যমে সাধারণ সম্পাদক হয়েছেন স্কাইল্যান্ড ট্রাভেলসের সত্ত্বাধিকারী মাসুদ মোরশেদ। এই সাধারণ সভায় অংশ নিয়ে ভোটাধিকার প্রয়োগ এবং মতামত ব্যক্ত করেছেন সংগঠনের ৩৩ জন সদস্য।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন মেঘনা ট্রাভেলসের স্বত্ত্বাধিকারী মো: এম রহমান, নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন ইউনির্ভাসেল ট্রাভেলসের স্বত্ত্বাধিকারী কে এম রেজওয়ান এবং বাংলাদেশ ট্রাভেলসের স্বত্ত্বাধিকারী জাফর ফেরদৌস।

সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও রহমানিয়া ট্রাভেলসের সত্ত্বাধিকারী মোহাম্মদ কে. রহমান (মাহমুদ)। অনুষ্ঠান সঞ্চালনা করেছেন নাবিলা এয়ার ট্রাভেল্স-এর সত্ত্বাধিকারী আবুল কালাম আজাদ। মঞ্চে সভাপতি মো: কে.রহমান (মাহমুদ) এর সাথে আসীন ছিলেন সংগঠনের বিদায়ী সাধারণ সম্পাদক কর্ণফুলী ট্রাভেল্স এর সত্ত্বাধিকারী মো: সেলিম হারুন।

১১ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের কর্মকর্তারা হলেন: প্রেসিডেন্ট: কর্নফুলী ট্রাভেলসের সত্ত্বাধিকারী মো: সেলিম হারুন,ভাইস প্রেসিডেন্ট: রহমানিয়া ট্রাভেলসের সত্ত্বাধিকারী মোহাম্মদ কে. রহমান (মাহমুদ),স্কাইল্যান্ড ট্রাভেলসের সত্ত্বাধিকারী মাসুদ মোরশেদ,কোষাধ্যক্ষ ওয়ার্ল্ড ট্যুর এন্ড ট্রাভেল্স-এর সত্ত্বাধিকারী সামসুদ্দিন বশির, জয়েন্ট সেক্রেটারি নাবিলা এয়ার ট্রাভেল্স-এর সত্ত্বাধিকারী মো: এ কালাম আজাদ, অর্গানাইজিং সেক্রেটারি এ্যাংকর ট্রাভেলসের সত্ত্বাধিকারী এএসএম উদ্দিন, এডুকেশন এন্ড সোসাল কালচারাল সেক্রেটারি এসএস ট্রাভেল্স-এর সত্ত্বাধিকারী শ্যামল তালুকদার। কার্যকরী পরিষদ সদস্যরা হলেন, ডিজিটাল ট্রাভেল্স এস্টোরিয়ার সত্ত্বাধিকারী নজরুল ইসলাম, জান্নাত ট্রাভেলসের সত্ত্বাধিকারী মোহাম্মদ ফরহাদ উদ্দিন, এক্সপ্রেস এয়ার ট্রাভেলসের সত্ত্বাধিকারী মো: কে জামান (রঞ্জু) এবং বেলাল ট্রাভেল্ স্কাই  সত্ত্বাধিকারী রূপক বডুয়া।

গত ২৬ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় নবান্ন রেষ্টুরেন্টে নির্বাচিত সদস্যদের শপথ বাক্যে পাঠ করান নির্বাচন কমিশনার মেঘনা ট্রাভেলসের স্বত্ত্বাধিকারী মো: এম রহমান। শপথ বাক্য শেষে নব নির্বাচিত সদস্যরা সংগঠনকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। 
সভাপতি মোঃ সেলিম হারুন বলেন, আমাদের প্রথম কাজ হবে গ্রাহক সেবা। সাধারণ সম্পাদক মাসুদ মোর্শেদ বলেন, আটাবের কোন ব্যবসায়ি টিকিট বিক্রিতে ব্যাত্যয় ঘটায়, সেক্ষেত্রে বিষয়টি আমরা সাংগঠনিক ভাবেই দেখব। 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন