https://www.prothomalony.com/
7899
north-america
টাইম টিভির পরিচালক ও নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশন-বাকার সহ সভাপতি এবং নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ ইলিয়াস খসরু এর মা ফাতেমা বেগম (৮৫) ২৭ ডিসেম্বর বুধবার ভোররাতে নিউইয়র্কে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
২৬ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ফাতেমা বেগম অসুস্থ অনুভব করলে তাকে সাথে সাথে লং আইল্যান্ড জুইস (এলআইজি) হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ২৭ ডিসেম্বর বুধবার সকাল ৬টার দিকে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৪ পুত্র, ৪ কন্যা ও নাতি-নাতনীসহ বহু আত্মীয়স্বজন রেখে যান। মরহুমার এক পুত্র ও ২ কন্যা নিউইয়র্কে, এক পুত্র লন্ডন এবং অন্যান্যরা বাংলাদেশে বসবাস করেন। মরহুমার দেশের বাড়ী মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়ন।
ফাতেমা বেগমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার বাদ জোহর।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন