https://www.prothomalony.com/

7898

north-america

উত্তর আমেরিকা

বিটিএসপির বার্ষিক সাধারণ সভা

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৩ ০৬:৩০

পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়ার সর্ববৃহত সংগঠন বাংলাদেশ ট্যাক্সি সোসাইটি অব ফিলাডেলফিয়ার বার্ষিক সভা(এজিএম) অনুষ্ঠিত হয়েছে। ২৬ ডিসেম্বর মংগলবার  আপারডার্বীর এক মিলনায়তনে এ বর্ণাট্য সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ৫০০ জনের অধিক সদস্যের এই সংগঠনের বাৎসরিক এই এজিএমে প্রায় ৩০০ জন সদস্য অংশগ্রহন করেন।  সোসাইটির সভাপতি আজম মাহাবুবুর রহমানের সভাপতিত্বে বিকাল ৫টায় ঢাকা ক্লাবে সভার কার্যক্রম শুরু হয়। সভাটি পরিচালনায় করেন সাধারণ সম্পাদক মোঃ মুনছুর আলী মিঠু। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ, গীতা পাঠ, বিশেষ দোয়া করা সহ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। তার পরই স্বাগত বক্তব্য রাখেন সভাপতি আজম মাহাবুবুর রহমান। 

পরবর্তীতে সভায় সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের রিপোর্ট পেশ করেন যথাক্রমে মোঃ মুনছুর আলী মিঠু ও মোঃ মাহিদুন্নবি(রুকু)। সভাপতি আজম মাহাবুবুর রহমানের তার বক্তব্যে সোসাইটির সার্বিক পরিস্থিতি তুলে ধরেন এবং তিনি সোসাইটিকে আরো এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন।

সভাপতির বক্তব্যের পর পরই  একে একে শুভেচ্ছা বক্তব্য রাখেন আব্দুল খালেক, মোঃ শাওন আলম, প্রাক্তন প্রেসিডেন্ট যথাক্রমে এবিএম জবিউল হোসেন, তোজাম্মেল হক(তোজা), শায়েখুল ইসলাম, মোঃ জসিম উদ্দিন, মোঃ হায়দার আলী, উপদেষ্টা মোঃ সেলিম, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের।
সাধারণ সম্পাদক মোঃ মুনছুর আলী মিঠু তার রিপোর্টের শুরুতেই সভায় উপস্থিত সবাইকে আসন্ন নতুন বছরের শুভেচ্ছা এবং মাতৃভূমি বাংলাদেশের মহান ভাষা আন্দোলন ও স্বাধীনতা আন্দোলনে সকল বীর শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। সেই সাথে তিনি যারা সোসাইটি প্রতিষ্ঠাকালীন সময় থেকে সহযোগিতা করে আজকের এই পর্যায়ে নিয়ে এসেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও সোসাইটির প্রতিষ্ঠালগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত যারা ইন্তেকাল করেছেন বিশেষ করে সদ্য প্রয়াত জনাব মাহবুবুর রহমান, প্রাক্তন প্রেসিডেন্ট তোজাম্মেল হক(তোজার) ছেলে আরিফুল হক জেমস এবং বিটিএসপির সম্মানিত সদস্য মোঃ মিজানুর রহমানের ছেলে আসিফ রহমান কথা স্মরণ করে তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

সাধারণ সম্পাদক তার রিপোর্টে দায়িত্ব গ্রহণের পর নতুন কমিটির শপথ এ অভিষেক গ্রহণ(২৭ মার্চ, ২০২৩),  কার্যকরী পরিষদের নিয়মিত সভা, সভায় বাডীর বিষয়ক উপ কমিটি এবং সংবিধান সংশোধনী কমিটি তৈয়ারী, ইফতার ও দোয়া মাহফিল, বার্ষিক বনভোজন, বিটিএসপির সদস্য দুর্বৃত্তের গুলিতে নিহত মাহবুবুর রহমানসহ সকল হত্যাকান্ডের সুষ্ঠু বিচারের দাবীতে এক প্রতিবাদ সভার আয়োজন প্রভৃতি কর্মকান্ডের কথা উল্লেখ করেন। 


কোষাধ্যক্ষ মোঃ মাহিদুন্নবি(রুকু) তার রির্পোটে এজিএমে অংশগ্রহনকারী সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে তার প্রতিবেদন উপস্হাপন করেন।
তিনি বলেন আমাদের সোসাইটির গত অডিট রির্পোটে(২০২২) সোসাইটির ব্যাংক একাউন্টে ছিলো ১ লাখ ৯৫ হাজার ১৭৩ ডলার ৮৬ সেন্ট। বর্তমানে সোসাইটির ব্যাংক একাউন্টে গত ২৪শে ডিসেম্বর ২০২৩ পর্যন্ত ২ লাখ ১০ হাজার ৬৮৯ ডলার  ৮৮ সেন্ট রয়েছে।
তিনি আরো জানান সোসাইটির আয়-ব্যয়ের হিসাব সিপিএ’র কর্তৃক অডিটকৃত এবং এবং সোসাইটির অডিট কমিটির অনুমোদিত।

কোষাধ্যক্ষের রিপোর্টের পূর্বে সোসাইটির অডিট কমিটির পক্ষ থেকে মোহাম্মদ শাহজাহান সংগঠনের আয়/ব্যয়ের কমিটির পর্য্যবেক্ষন তুলে ধরেন। এবং সাধারন সদস্যদের প্রশ্নের উত্তর দেন সোসাইটির অডিটর মোহাম্মদ শাহজাহান এবং মোঃ জাফর ইকবাল।কোষাধ্যক্ষের রির্পোটের পরপরই ৩৮ জন আজীবন সদস্যকে সার্টিফিকেট এবং গত বাৎসরিক পিকনিকে যে সব সদস্য লটারী বিক্রয় সহযোগিতা করেন তাদেরকে ক্রেষ্ট প্রদান করার মাধ্যমে সম্মানিত করা হয়।

অডিট রির্পোটের পর পরই সোসাইটির সাধারণ সম্পাদক মোঃ মুনছুর আলী মিঠু গঠনতন্ত্রকে আরও যুগোপযুগী করতে এর সংবিধানের বিভিন্ন ধারা ও উপধারার সংশোধনীর জন্য সভায় উপস্হাপন করেন যার বেশীর ভাগই কন্ঠ ভোটে গৃহীত হয়। 

সর্বশেষ সভাপতি আজম মাহাবুবুর রহমানের সবাইকে ধন্যবাদ প্রদান করার মাধ্যমে সভার সমপ্তি ঘোষনা করেন।


উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন