https://www.prothomalony.com/

7888

north-america

উত্তর আমেরিকা

৭ জানুয়ারি আতিকুর রহমান সালুর স্মরণসভা

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৩ ০৫:০৫

আগামী ৭  জানুয়ারি রোববার বিকেল ৩টায় উডসাইডের গোলশান টেরেসে আতিকুর রহমান সালু স্মরণে এক সার্বজনীন শোকসভা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সোসাইটির সাবেক সেক্রেটারি, আর্ন্তজাতিক ফারাক্কা কমিটির চেয়ারম্যান, মওলানা আবদুল হামিদ খান ভাষানী ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা, সাবেক ছাত্রনেতা, বীর মুক্তিযোদ্ধা আতিকুর রহমান ইউসুফজাই সালুর মৃত্যুতে সার্বজনীন এই শোকসভার আয়োজন করেছে প্রবাসী নাগরিক সমাজ। এই উপলক্ষ্যে ১০১ সদস্য বিশিষ্ট একটি সার্বজনীন শোকসভা কমিটি গঠিত হয়। এতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন কমিউনিটি এক্টিভিষ্ট সৈয়দ টিপু সুলতান, সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন মোহাম্মদ আলী ইমাম সিকদার। কমিটির অন্যরা হচ্ছেন  যুগ্ম সদস্য সচিব ইমরান আনসারী ও কাজী আশরাফ হোসেন নয়ন, প্রধান সমন্বয়কারী: মোহাম্মদ হোসেন খান, সমন্বয়কারী আবদুর রহিম হাওলাদার ও কাজী আজম, প্রচার ও ক্রোড়পত্র বিষয়ক কমিটি  সিনিয়র  সাংবাদিক মনজুর আহমেদ, মইনুদ্দিন নাসের ও বেলাল মোহাম্মদ। অর্থ বিষয়ক কমিটি মোহাম্মদ আলী, আমিন মেহেদি বাবু ও সুবাস মজুমদার। উক্ত সার্বজনীন শোকসভায় প্রবাসের সকল সদস্যদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে কমিটির পক্ষ থেকে।
 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন