https://www.prothomalony.com/

7887

north-america

উত্তর আমেরিকা

মান্ডালেই আন্তর্জাতিক বাণিজ্য মেলা ও বিনিয়োগ সম্মেলনে অংশগ্রহণ করেছে বাংলাদেশের ৪টি ব্যাবসা প্রতিষ্ঠান

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৩ ১১:৫৫

মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্ডালেই-তে ২০-২২ ডিসেম্বর মান্ডালেই চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এমআরসিসিআই) এর উদ্যোগে মিয়ানমারের বাণিজ্য মন্ত্রণালয় এবং বিনিয়োগ ও বৈদেশিক অর্থনৈতিক সম্পর্ক মন্ত্রণালয়ের সহযোগিতায় একটি আন্তর্জাতিক বাণিজ্য মেলা এবং বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্দেশ্য ছিলো মিয়ানমারে দেশি-বিদেশি ব্যবসায়ের মধ্যে সংযোগ স্থাপন এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসারের মাধ্যমে বিনিয়োগ বৃদ্ধি করা। মান্ডালেই দক্ষিণ -পূর্ব এশিয়ার অন্যতম প্রধান বাণিজ্য সংযোগস্থল এবং এর শিল্প ব্যবস্থা এই অঞ্চলের দেশসমূহের মধ্যে অর্থনৈতিক সহযোগিতার সহায়ক।



বাংলাদেশের চারটি কোম্পানি এএনজে এপেক্স কনসালটেন্সি সার্ভিসেস লিঃ, রোশনি মায়ানমার কোঃ লিঃ, ফার্স্ট গ্রীনহিল লজিস্টিক লিঃ, জিইএস সিএফ গ্লোবাল এইচভিআইভি লজিস্টিক এন্ড সাপ্লাই চেইন এবং মোবাইল টাওয়ার নির্মান সেবা প্রদান করে থাকে, এই মেলায় নিজেদের পণ্য ও সেবা প্রদর্শন করে। বাংলাদেশ দূতাবাসের বাণিজ্যিক কাউন্সিলর শাহেদুল আকবর খান বাংলাদেশী ব্যবসায়ীদের মেলায় অংশগ্রহণ সমন্বয় করেন।



এই সম্মেলনের অংশ হিসেবে কৃষি ও গবাদিপশু বিষয়ক ফোরাম এবং পর্যটন ও জ্বালানী বিষয়ক ফোরাম অনুষ্ঠিত হয়। মিয়ানমারে দায়িত্বরত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. মনোয়ার হোসেন কৃষি ও গবাদিপশু বিষয়ক ফোরামে আমন্ত্রিত বক্তা হিসেবে বক্তব্য রাখেন। রাষ্ট্রদূত তার বক্তব্যে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে পরিপূরক কৃষিপণ্য ও কৃষি প্রযুক্তি বিনিময়ের তুলনামূলক সুবিধা আলোচনা করেন।



মেলায় বাংলাদেশ, চীন, ভারত, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, লাওস, হংকং ও তাইওয়ানের ২৬২টি ব্যবসা ও উৎপাদন প্রতিষ্ঠানের স্টল নির্মাণ করা হয়। প্রদর্শিত পণ্যের তালিকায় রয়েছে খাদ্য ও ভোগ্যপণ্য, কৃষি পণ্য, বিনিয়োগ সম্ভাবনা, স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট পণ্য এবং কৃষি যন্ত্রপাতি।



মান্ডালেই বাণিজ্য মেলা-২০২৩-এ বাংলাদেশের অংশগ্রহন মিয়ানমারে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে নতুন পথ উন্মোচনে সচেতনতা বৃদ্ধি করবে এবং দু’দেশের শিল্প ক্ষেত্রে যোগাযোগ আরো বৃদ্ধি করবে বলে আশা করা যায়।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন