https://www.prothomalony.com/
7886
north-america
১৬ ডিসেম্বর শনিবার সন্ধ্যা ৬ টায় জ্যাকসন হাইটসের মামাজ পার্টি হলে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ এর উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এই উপলক্ষ্যে এক আলোচনা সভা, কবিতা পাঠের আসর, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বি.এল.এস এর নির্বাচন ২০২৩ইং এর প্রার্থী পরিচিতি সভা আনন্দঘন পরিবেশে ও ব্যাপক উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি এডভোকেট মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট সাইয়েদ মঈন উদ্দিন জুনেলের সঞ্চালনায় মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা পর্বে বক্তব্য রাখেন উপদেষ্ঠা এটনী মঈন চৌধুরী, উপদেষ্ঠা ও প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট কাজী শামসুদ্দোহা, সাবেক সভাপতি এডভোকেট মুজিবুর রহমান (১), সাবেক উপদেষ্ঠা বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মতিউর রহমান, এডভোকেট মুজিবুর রহমান (২), এডভোকেট আব্দুল হাই কাইয়ুম, এডভোকেট সৈয়দ নজরুল ইসলাম, এডভোকেট সুফিয়ান আহমদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ডঃ মুজিবুল হক, এডভোকেট মাহাবুবার রহমান বকুল, এডভোকেট আব্দুল ওয়াহিদ, এডভোকেট আব্দুর রশীদ, এডভোকেট মোঃ সাইদুর রহমান, এডভোকেট মাহবুব আলম, এডভোকেট রুবিনা মান্নান, এডভোকেট জয়জিত আচার্য্য, এডভোকেট তাহমিনা সুইটি, এডভোকেট আলমগীর, এডভোকেট সোনিয়া সুলতানা, এডভোকেট কুবরাতুন নেছা, এডভোকেট রেজবুল কবির ও এডভোকেট জাবেদ জুয়েল প্রমুখ।
সভায় জাতির সূর্য সন্তান ৩ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়, সম্মানিত মুক্তিযোদ্ধারা হলেন - বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এম. মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মনির আহমদ ও বীর মুক্তিযোদ্ধা ড: মুজিবুল হক। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন এডভোকেট সৈয়দ নজরুল ইসলাম, গীতা থেকে পাঠ করেন এডভোকেট জয়জিত আচার্য্য অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট শিল্পী মিতা, বাপী, এডভোকেট রুবিনা মান্নান, এডভোকেট সোনিয়া সুলতানা ও এটনী মঈন চৌধুরী। আবৃত্তিতে অংশগ্রহণ করেন কবি এডভোকেট সুফিয়ান আহমদ (স্বরচিত), এডভোকেট সাইয়েদ মঈন উদ্দিন জুনেল, এডভোকেট তাহমিনা সুইটি, এডভোকেট কুবরাতুন্নেছা প্রমুখ। আসন্ন বি.এল.এস নির্বাচন ২০২৩ইং এর প্রার্থী পরিচিতি সভা পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট আব্দুল হাই কাইয়ূম ও সহকারী কমিশনার এডভোকেট সৈয়দ নজরুল ইসলাম। প্রার্থী পরিচিতি পর্বে বক্তব্য রাখেন সভাপতি প্রার্থী এডভোকেট এম মতিউর রহমান, এডভোকেট আব্দুল ওয়াহিদ ও সাধারণ সম্পাদক প্রার্থী এডভোকেট আব্দুর রশীদ ও এডভোকেট সাইদুর রহমান।
পরিশেষে সভাপতি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার পরিসমাপ্তি ঘোষণা করেন এডভোকেট সাইয়েদ মঈন উদ্দিন জুনেল।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন