https://www.prothomalony.com/

7884

north-america

উত্তর আমেরিকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের কার্যকরী কমিটি গঠিত

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৩ ১১:৪০

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অফ ইউএসএর কার্যকরী কমিটি ২০২৪-২০২৫ গঠিত হয়েছে। সভাপতি এবং সাধারণ সম্পাদক হয়েছেন যথাক্রমে প্রফেসর সোলায়মান এবং মোঃ বদিউল আলম।



সংগঠনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অন্যান্য পদে রয়েছেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট; মোঃ আশিক মাহমুদ ভাইস প্রেসিডেন্ট; প্রফেসর সিরাজুল ইসলাম; ⁠বদরুল হক আজাদ; ⁠মোহাম্মদ হানিফ চৌধুরী; মোহাম্মদ আকবর হুসাইন (আটলান্টিক সিটি নিউজার্সি), যুগ্ম সাধারন সম্পাদক -মোহাম্মদ কাওসার সরদার, সাংগঠনিক সম্পাদক তাসনিম শাহীন (নিপা), কোষাধ্যক্ষ সাখাওয়াত হোসেন স্বপন, দপ্তর সম্পাদক মোহাম্মদ শরিফুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সুব্রত ভৌমিক, প্রচার সম্পাদক জিয়াউন নুজুম শীতক, সমাজ কল্যান সম্পাদক মোঃ নুরুল আমিন, শিক্ষা ও গবেষনা সম্পাদক নুরুল মোস্তফা রইসী। কার্যকরী সদস্য হয়েছেন হাবিবুর চৌধুরী, ⁠ডঃ আব্দুল মতিন, ⁠শামিমা খানম শাবনাজ, ⁠মোহাম্মদ খালিদ, ⁠মীর হোসাইন (আটলান্টিক সিটি), ⁠মোহাম্মদ ইমাম উদ্দীন (পেনসিলভেনিয়া),⁠আকতার কামাল (ফ্লোরিডা) এবং ⁠হাসান মুরাদ (বাফেলো)। 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন