https://www.prothomalony.com/

7882

north-america

উত্তর আমেরিকা

৬ জানুয়ারি সিরাজুল আলম খানের জন্মদিন পালন করবে পিপল আপ

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৩ ১১:১৫

বাংলাদেশের মুক্তিসংগ্রামের প্রধান রূপকার, স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদের প্রধান উদ্যোক্তা, সাবেক ছাত্রনেতা ও রাজনীতিবিদ সিরাজুল আলম খানের জন্মদিন উদযাপন করবে রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক অনুশীলনের সংগঠন পিপল ইউনাইটেড ফর প্রোগ্রেস 'পিপল আপ'। আগামী ৬ জানুয়ারি আজীবন বিপ্লবী নেতার জন্মদিনে বাংলা সিডিপ্যাপ সার্ভিসেস ও অ্যালেগ্রা হোম কেয়ার ইনক্ এর কর্পোরেট অফিসে ৭২-২৬ ব্রডওয়ে জ্যাকসন হাইটস-১১৩৭২ কার্যালয়ের দ্বিতীয় তলায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে সিরাজুল আলম খানের অনুসারী ও নিকটজনদের অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন বীর মুুক্তিযোদ্ধা ও পিপল আপ এর প্রেসিডেন্ট স্যার ড. আবু জাফর মাহমুদ।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন