https://www.prothomalony.com/
7865
north-america
২০২৪- ২০২৫ সালের নতুন কমিটি গঠন করা হয়েছে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাটাব)এর। ২০ ডিসেম্বর বুধবার নিউইয়র্কে জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে অনুষ্ঠিত এক সাধারণ সভায় ১১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন কর্নফুলী ট্রাভেলসের মোহাম্মদ সেলিম হারুন সরাসরি নির্বাচনের মাধ্যমে। স্কাইল্যান্ড ট্রাভেলসের মাসুদ মোরশেদ সিলেকশনের মাধ্যমে সাধারণ সম্পাদক হয়েছেন।
সংগঠনের ৩৩ জন সদস্য সভায় উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ এবং মতামত ব্যক্ত করেন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে মেঘনা ট্রাভেলসের মো: এম রহমান এবং নির্বাচন কমিশনার হিসেবে ইউনির্ভাসেল ট্রাভেলসের কে এম রেজওয়ান ওবাংলাদেশ ট্রাভেলসের জাফর ফেরদৌস দায়িত্ব পালন করেন।
.jpg)
এই সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও রহমানিয়া ট্রাভেলসের মোহাম্মদ কে রহমান (মাহমুদ) এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন নাবিলা এয়ার ট্রাভেলসের আবুল কালাম আজাদ। এই সময় মঞ্চে আরো উপবিষ্ট ছিলেন বিদায়ী সাধারণ সম্পাদক কর্ণফুলি ট্রাভেলসের মোহাম্মদ সেলিম হারুন।
অ্যাটাবকে আরো গতিশীল, উন্নয়নমুখী ও সক্রিয় করতে নতুন কমিটির কর্মকর্তারা আন্তরিকতার সাথে যথাযথ দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ-অ্যাটাব প্রতিষ্ঠা করা হয়েছে ট্রাভেল এজেন্সী মালিকদের স্বার্থ রক্ষা, গ্রাহক সেবা নিশ্চিত, সম্প্রীতি বৃদ্ধিসহ কমিউনিটির সকলের মাঝে পারস্পরিক সর্ম্পক উন্নয়নের লক্ষ্যে, এই লক্ষ্য অর্জনে সংগঠন থেকে সকলের সহযোগিতা কামন করা হয়েছে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন