https://www.prothomalony.com/

7825

north-america

উত্তর আমেরিকা

খলিল বিরিয়ানি হাউজের ৩য় শাখার উদ্বোধন ২১ ফেব্রুয়ারী জ্যাকসন হাইটসে

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৩ ১২:১৯

খলিল বিরিয়ানী হাউজের ৩য় শাখার উদ্বোধন হতে যাচ্ছে নিউইয়র্কের বাঙালী অধ্যুষিত জ্যাকসন হাইটসের ৭৪-১০ ব্রডওয়ে এলাকায়। আগামী ২১ ফেব্রুয়ারী এই শাখার উদ্বোধন  হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী শেফ মো. খলিলুর রহমান।

শেফ খলিলুর রহমান সকলকে তাঁর তৃতীয় শাখার গ্র্যান্ড ওপেনিংয়ে আমন্ত্রণ জানিয়ে বলেন, দীর্ঘ্যদিন থেকে অনেকেই দাবী জানিয়ে আসছিলেন জ্যাকসন হাইটসে একটি শাখা খোলার। সেই চাহিদার প্রেক্ষিতেই আমরা জ্যাকসন হাইটসে শাখা চালু করতে যাচ্ছি। ২১ ফেব্রুয়ারীকে সামনে রেখে নতুন শাখার ডেকোরেশনসহ প্রয়োজনীয় অন্যান্য কাজ দ্রততার সাথে এগিয়ে চলছে। তিনি আরো বলেন, জ্যাকসন হাইটস শাখায় খাবারে বৈচিত্র থাকবে। থাকবে খলিল ফুডসের ভিন্ন স্বাদ। পর্যায়ক্রমে সিটির অন্যান্য বরোতেও খলিল বিরিয়ানী হাউজের শাখা খোলা হবে।

উল্লেখ্য, বিগত ২০১৭ সালের ২১ জুলাই ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় ১৪৪৫ ওলমাস্টেড এভিনিউতে যাত্রা শুরু করে শেফ মোঃ খলিলুর রহমানের মালিকানাধীন রেষ্টুরেন্ট খলিল বিরিয়ানী হাউজ। বাংলাদেশী ঐতিহ্যবাহী খাবারসহ ইন্ডিয়ান, আমেরিকান, চায়নিজ খাবারের সমন্বয়ে যাত্রা শুরু করা খলিল বিরিয়ানী হাউজ গত বছরের ১৯ অক্টোবর জ্যামাইকার হিলসাইড এভিনিউর ১৬৭ স্ট্রীটে চালু করে ২য় শাখা।

খলিল বিরিয়ানী হাউজের কর্ণধার মোঃ খলিলুর রহমান খাবার সংক্রান্ত যে কোন বিষয়ে তাঁর সাথে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন। ফোন: ৯২৯-৬২৪-৮৩৯৮। ওয়েব সাইট : http://www.khalilsfood.com

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন