https://www.prothomalony.com/

7819

north-america

উত্তর আমেরিকা

বর্ণাঢ্য আয়োজনে বিজয় দিবস উদযাপন করলো বাংলাদেশ সোসাইটি

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৩ ০১:১৩

বর্ণাঢ্য আয়োজনে বিজয় দিবস উদযাপন করলো বাংলাদেশ সোসাইটি। ১৭ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় বাংলাদেশ সোসাইটির নিজস্ব কার্যালয়ে এ আয়োজন করে প্রবাসী বাংলাদেশীদের এ সংগঠনটি। বাংলাদেশ সোসাইটির সভাপতি মোহাম্মদ রব মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী ও আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোহাম্মদ আখতার বাবুল ও সহ- সভাপতি ফারুক চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়।

 অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান, শাহ জাহান সিরাজি, মিসবাহ উদ্দিন ভুঁইয়া, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য হাজি মফিজুর রহমান, জহিরুল ইসলাম মোল্লা, আতোয়ারুল আলম, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার, অনুষ্ঠানের আহবায়ক প্রদীপ ভাট্টাচার্য্য, বাংলাদেশ সোসাইটির কর্মকর্তাবৃন্দ, সমন্বয়কারী শাহ মিজানুর রহমান, কোষাধ্যক্ষ নওশাদ হোসেন, সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক মাইনুল উদ্দিন মাহবুব, প্রচার সম্পাদক বিজু মোহাম্মদ, সাংস্কৃতিক সম্পাদক ডা. শাহনাজ লিপি, কার্যকরী সদস্য সংদী দী মিন্টু, বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তারা নূরুল হক, বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তা আবুল কাশেম চৌধুরী, কমিউনিটি এক্টিভিস্ট শাহাদাত হোসেন, নাজমুল আলম শ্যামল, জালালাবাদ অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম, জালালাবাদ অ্যাসোসিয়েশনের ট্রাস্টি বোর্ডের সদস্য ছদরুন নূর, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবুল কাশেম, কমিউনিটি অ্যাকটিভিস্ট এ জি এম জাহাঙ্গীর হাসাইন, কুইন্স বাংলাদেশ সোসাইটির কর্মকর্তা তোফায়েল চৌধুরী প্রমুখ। 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন