https://www.prothomalony.com/
7789
north-america
১৬ ডিসেম্বর শনিবার সন্ধ্যা ৬ টায় জ্যাকসন হাইটস মামা’জ পাটি’ হলে বাংলাদেশ ’ল সোসাইটি ইউএসএ এর উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা, কবিতা পাঠের আসর, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই সাথে বি.এল.এস এর নির্বাচনের প্রার্থী পরিচিতি সভাও অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি এডভোকেট মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট সাইয়েদ মঈন উদ্দিন জুনেল-এর সঞ্চালনায় মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা পর্বে বক্তব্য রাখেন উপদেষ্ঠা এটর্নী মঈন চৌধুরী, উপদেষ্ঠা ও প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট কাজী শামসুদ্দোহা, সাবেক সভাপতি এডভোকেট মুজিবুর রহমান (১), সাবেক উপদেষ্ঠা বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মতিউর রহমান, এডভোকেট মুজিবুর রহমান (২), এডভোকেট আব্দুল হাই কাইয়ুম, এডভোকেট সৈয়দ নজরুল ইসলাম, এডভোকেট সুফিয়ান আহমদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ডঃ মুজিবুল হক, এডভোকেট মাহাবুবার রহমান বকুল, এডভোকেট আব্দুল ওয়াহিদ, এডভোকেট আব্দুর রশীদ, এডভোকেট মোঃ সাইদুর রহমান, এডভোকেট মাহবুব আলম, এডভোকেট রুবিনা মান্নান, এডভোকেট জয়জিত আচার্য্য, এডভোকেট তাহমিনা সুইটি, এডভোকেট আলমগীর, এডভোকেট সোনিয়া সুলতানা, এডভোকেট কুবরাতুন নেছা, এডভোকেট রেজবুল কবির ও এডভোকেট জাবেদ জুয়েল প্রমুখ।
.jpg)
সভায় জাতির সূর্য সন্তান ৩ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়, সম্মানিত মুক্তিযোদ্ধারা হলেন - বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এম. মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মনির আহমদ ও বীর মুক্তিযোদ্ধা ড: মুজিবুল হক। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন এডভোকেট সৈয়দ নজরুল ইসলাম, গীতা থেকে পাঠ করেন এডভোকেট জয়জিত আচার্য্য অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট শিল্পী মিতা, বাপী, এডভোকেট রুবিনা মান্নান, এডভোকেট সোনিয়া সুলতানা ও এটনী মঈন চৌধুরী। আবৃত্তিতে অংশগ্রহণ করেন কবি এডভোকেট সুফিয়ান আহমদ (স্বরচিত), এডভোকেট সাইয়েদ মঈন উদ্দিন জুনেল, এডভোকেট তাহমিনা সুইটি, এডভোকেট কুবরাতুন্নেছা প্রমুখ।
আসন্ন বি.এল.এস নির্বাচন ২০২৩ইং এর প্রার্থী পরিচিতি সভা পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট আব্দুল হাই কাইয়ূম ও সহকারী কমিশনার এডভোকেট সৈয়দ নজরুল ইসলাম। প্রার্থী পরিচিতি পর্বে বক্তব্য রাখেন সভাপতি প্রার্থী এডভোকেট এম মতিউর রহমান, এডভোকেট আব্দুল ওয়াহিদ ও সাধারণ সম্পাদক প্রার্থী এডভোকেট আব্দুর রশীদ ও এডভোকেট সাইদুর রহমান। উল্লেখ্য বাংলাদেশ ’ল সোসাইটি ইউএসএ এর আসন্ন নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৩ ডিসেম্বর মামা’জ পাটি হলে, নির্বাচন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে।
.jpg)
সংগঠনের সভাপতি এডভোকেট মোঃ নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক এডভোকেট সাইয়েদ মঈন উদ্দিন জুনেল আগামী ২৩ ডিসেম্বর এর আসন্ন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন ও বিজ্ঞ সদস্যদেরও যথাসময়ে ভোট কেন্দ্রে এসে ভোট দেওয়ার অনুরোধ জানিয়েছেন। পরিশেষে সভাপতি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার পরিসমাপ্তি ঘোষণা করেন।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন