https://www.prothomalony.com/
7779
north-america
ফিলাডেলফিয়ায় অবস্হিত মাদ্রাসা এবং মসজিদ 'সিরাতুল জান্নাহ সেন্টার' ১৮ ডিসেম্বর সোমবার রাত ৯টার দিকে অগ্নিকাণ্ডে মারাত্মক ক্ষত গ্রস্ত হয়েছে। ভবন ফাঁকা অবস্থায় অগ্নিকাণ্ডের সুত্রপাত ঘটে। ফায়ার সার্ভিস দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণ করেছে।
.jpeg)
অগ্নিকাণ্ডে পেছনে কারণ জানা যায়নি। ফায়ার বিভাগ এই বিষয়ে বিস্তারিত তদন্ত করেছে। আগুনে মাদ্রাসার স্থাপনায় বেশ ক্ষতি হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সিরাতুল জান্নাহ সেন্টার কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটির সব কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন।
.jpeg)
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন