https://www.prothomalony.com/
7776
north-america
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৩ ০৫:৫৩
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যে তিনটি বাংলাদেশি সংগঠন আমেরিকাতে গড়ে উঠেছিল, তার মধ্যে ফিলাডেলফিয়ার বৃহত্তর প্রথম সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেলোয়ার ভ্যালী। এই সংগঠনের নতুন কার্যকরি কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে ১৭ ডিসেম্বর রোববার।
২০২৪-২৫ মেয়াদে বিএডিভির নতুন কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে সভাপতি ফারহানা আফরোজ পাপিয়া এবং সাধারন সম্পাদক মিনহাজ সিদ্দিকী। রোববার ছিলো এই কমিটির অভিষেক অনুষ্ঠান। নতুন কার্যকরি কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি শোয়েব আহমেদ এবং নাইমুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক শাহিদা আফরোজ, সমাজ কল্যান সম্পাদক মুনমুন কোরেশী, কোষাধ্যক্ষ আফরোজা ইউসুফী এবং সদস্য ফারজানা চৌধুরী, রাজিয়া সুলতানা, জোহরা খাতুন কলি এবং মাজরেহা বিনতে জাহের।
.jpg)
বিদায়ী সভাপতি ডাঃ আশিক আনসার এর কাছ থেকে দায়িত্ব গ্রহনের পর নতুন কমিটির সভাপতি ফারহানা আফরোজ পাপিয়া উপস্হিত সকলে উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন