https://www.prothomalony.com/
7772
north-america
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৩ ০৫:১৩
'তরুণদের জন্য আমাদের লক্ষ্য হল তাদের এক হাতে স্নাতক ডিগ্রি এবং অন্য হাতে চাকরির প্রস্তাব দেয়া। কারণ গভর্মেন্ট তাদের প্রতিটি পদক্ষেপের জন্য সঠিক পরিবেশ তৈরি করছে।
প্রতিটি শিশুকে তাদের সঠিক পথ খুঁজে পেতে এবং তাদের স্বপ্নের কেরিয়ার অর্জনে সহায়তা করা, যাত্রার শুরু থেকেই আমাদের প্রশাসনের লক্ষ্য'- বলেছেন সিটি মেয়র এরিক অ্যাডামস্। অ্যাডামস্ বিশ্বাস করেন, যুবকদের সফল হওয়ার জন্য যে নমনীয়তা এবং সম্পদশালীতার প্রয়োজন তা বিকাশের মূল চাবিকাঠি হল শিক্ষা।
১৮ ডিসেম্বর কমিউনিটি অপ:এড-এ তিনি বলেন, 'তরুণদের উন্নত করা, সম্ভাবনা পূরণ করা এবং অর্থনীতিতে একটি পরিবর্তনশীল উন্নতি করার উপর নির্ভর করে আমাদের শহরের ভবিষ্যত। আর তাই আমরা সামার ইয়ুথ এমপ্লয়মেন্ট প্রোগ্রাম এবং সামার রাইজিং সম্প্রসারিত করেছি যাতে আমরা রেকর্ড সংখ্যক তরুণদের সেবা দিতে পারি। সেই সাথে FutureReadyNYC কে গুগল এবং নর্থওয়্যাল হেল্থ-এর সাথে চালু করেছি যাতে আমাদের যুবকদের শিক্ষানবিশ এবং চাহিদার খাতে প্রযুক্তি এবং স্বাস্থ্যসেবার সুযোগ দেওয়া হয়।'
অ্যাডামস্ বলেন, 'তরুণ প্রাপ্তবয়স্কদের ক্যারিয়ার সাফল্যের জন্য কর্ম পরিকল্পনার মাধ্যমে আমরা সেই উদ্যোগগুলিকে একটি অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির পথ দিয়ে নিচ্ছি, এটি $৬০০ মিলিয়নেরও বেশি অগ্রগতি-চিন্তামূলক একটি রোডম্যাপ যা আমাদের শহরের অর্থনীতিতে উন্নতির জন্য ২ লাখ ৫০ হাজার তরুণ-তরুণীদের অবস্থান দিবে। এই পরিকল্পনায় CUNY 2x টেক উদ্যোগে $১০ মিলিয়নের নতুন বিনিয়োগ রয়েছে। প্রথমবারের মতো এটি কমিউনিটি কলেজ সহ পাঁচটি নতুন কিউনি ক্যাম্পাসে উদ্যোগের মাধ্যমে আমাদের তরুণদের প্রযুক্তি খাতে একটি ধারণা প্রস্তাব করে।'
তিনি আরো জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ লেবার জবস কর্পস প্রোগ্রামের সাথে প্রথম শহর হিসাবে অংশীদার হতে তারা ফেডারেল সরকারের কাছ থেকে $১৩০ মিলিয়ন অনুদান সুরক্ষিত করেছেন। এটি দ্রুত বর্ধনশীল শিল্পে ২০০০ তরুণ প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে প্রশিক্ষণ দিতে, অবস্থান দিতে এবং তরুণ প্রাপ্তবয়স্কদের সহায়তা প্রদান করার অনুমতি দেবে।
অ্যাডামস্ বলেন, 'সব তরুণ একইভাবে একই অবস্থান থেকে শুরু করে না। আমরা অবশ্যই তাদের অবস্থান বিবেচনা করে সেবা দিতে সক্ষম হবো। নিউ ইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অফ ইয়ুথ অ্যান্ড কমিউনিটি ডেভেলপমেন্ট এবং
মেট্রোপলিটান ট্রান্সপোর্টেশন অথরিটি, শ্রম বিভাগ থেকে $১.৭ মিলিয়ন অনুদানের জন্য ৫০জন স্কুল-বহির্ভূত এবং কাজের বাইরে থাকা তরুণ প্রাপ্তবয়স্কদের জন্য নতুন ইলেক্ট্রিকাল প্রি-শিক্ষা কার্যক্রম শুরু করেছে। আমাদের তরুণদের জন্য এই সমস্ত কর্মসূচির অর্থ বোঝা নিউ ইয়র্কবাসীদের জন্য গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে, মিডল স্কুলের সামার রাইজিং-এ যোগ দেওয়া, কিউনি কলেজে যাওয়ার সুযোগ রয়েছে। এই পদক্ষেপগুলির প্রতিটি গুরুত্বপূর্ণ।'
এ মুহূর্তে তরুণরা হাইস্কুলে সামার ইয়ুথ এমপ্লয়মেন্ট প্রোগ্রামের মাধ্যমে, টেক ফার্মে বেতন সহ ইন্টার্নশিপ পেতে পারে। কম্পিউটার সাইন্সের শিক্ষার্থীরা কিউনি কলেজে যোগ দেয়ার পর টেক কোম্পানির জন্য একজন শিক্ষানবিশ হতে পারে, একজন পরামর্শদাতা হতে পারে এবং হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন করতে পারে।
মেয়র বলেন, 'আমাদের বার্তাটি পরিষ্কার। নিয়োগকর্তাদের আমরা বলছি, নিউইয়র্ক সিটিতেই আপনার ভবিষ্যৎ প্রতিভা রয়েছে। আপনারা কেবল প্রযুক্তিগত দক্ষতার সাথে তরুণদেরই পেতে যাচ্ছেন না, আপনারা এমন সব নিউ ইয়র্কবাসীদের পেতে যাচ্ছেন— যারা দক্ষতার সাথে বিভিন্ন পরিস্থিতি পরিচালনা করতে সক্ষম এবং যারা নিজ কাজে বিভিন্ন পটভূমি এবং অভিজ্ঞতা আনতে সক্ষম।'
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন