https://www.prothomalony.com/
7741
north-america
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৩ ০৭:০৪
বাংলাদেশ জাতীয় টিম, আবাহনী ক্রীড়া চক্র ও ব্রাদ্রার্স ইউনিয়নের কৃতি ফুটবলার, মুন্সীগঞ্জ-বিক্রমপুরের লৌহজং থানার কৃতি সন্তান আখতার হোসেন খান ফজলু ১৫ ডিসেম্বর শুক্রবার স্থানীয় সময় বিকাল ৫ টায় নিউইয়র্কের ব্রঙ্কস জেকবি হাসপাতালে ইন্তেকাল (ইন্নালিল্লাহি..... রাজেউন) করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী চার কন্যাসহ ভাই-বোন ও হাজারো ফুটবল প্রেমী গুনগ্রাহি রেখে গেছেন। উল্লেখ্য মহামারী করোনা শুরুর প্রথম দিকে তিনি করোনা আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন এবং পরবর্তীতে সুস্থ হলেও নানা রকম শারীরিক জটিলতায় দীর্ঘদিন ভুগে মৃত্যুবরণ করেন। মরহুমের জানাজার তারিখ ও সময় নির্ধারিত হলে খুব শীঘ্রই সকলকে জানানো হবে।
মরহুমের পরিবারের সকলেই তার রুহের মাগফেরাত কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন। প্রবাসের সকল খেলোয়াড়, ক্রীড়ামোদীসহ সকলেই মরহুমের শোক সন্তপ্ত্য পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দোয়া প্রার্থনা করেছেন। আরও দোয়া প্রার্থনা করেছেন মোস্তফা হোসেন মুকুল, মোশারফ হোসেন খান, সাইদুর রহমান ডন, সাঈদ উর রব, আবু সাঈদ, ছোট ইউসুফ, মোহা: মহিউদ্দিন দেওয়ান, সৈয়দ এনায়েত আলী, সোয়েব খান, গোলাম মোস্তফা, সেলিম উল্লাহ সেলিম, শাহজালাল মোবিন, শাহান উদ্দিন, আব্দুল রহিম বাদশাহ, রিপন ফারুক প্রমুখ সহ আরও অনেকে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন