https://www.prothomalony.com/
7701
north-america
মো: ফখরুল ইসলাম মাসুম সভাপতি এবং নূরে আলম মনির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের ২০২৪-২০২৫ কার্যকরী বৎসেরর নির্বাচনে। সংগঠনের সদস্যদের প্রত্যক্ষ ভোটে তারা নির্বাচিত হন। ১০ ডিসেম্বর রোববার রাতে জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন আমিন খান জাকির। অন্য দুজন নির্বাচন কমিশনার ছিলেন বাবুল চৌধুরী ও জাহাঙ্গীর হোসাইন। নির্বাচনকালীণ সময়ে চাঁদপুরের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ছিল ৭৫। ১ জন ভোটার দেশে থাকায় মোট ৭৪ জন ভোটার সরাসরি ব্যালটের মাধ্যমে ভোট দেন। তবে দুজন ভোটারের ভোটদান বিধিসম্মত না হওয়ায় দুটি ভোট বাতিল হয়ে যায়।
৭২ জন ভোটারের মধ্যে সভাপতি পদে মাওলানা মো: ফখরুল ইসলাম মাসুম পেয়েছেন ৪০ ভোট। অন্যদিকে তাঁর প্রতিদ্বন্দ্বি অপর সভাপতি প্রার্থী সাইফুল ইসলাম পেয়েছেন ৩২ ভোট।
.jpg)
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে নূরে আলম মনির পেয়েছেন ৩৮ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বি সাধারণ সম্পাদক প্রার্থী সোহেল গাজী পেয়েছেন ৩৪ ভোট। নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক পরবর্তীতে সবাইকে নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন