https://www.prothomalony.com/
7693
north-america
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৩ ০৪:৩১
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এর সঙ্গে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানের সাক্ষাৎ করেছেন। ৩ ডিসেম্বর রোববার ঢাকায় বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। রাষ্ট্রপতির সাথে বৈঠকে রাষ্ট্রদূত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয়ে মহামান্য রাষ্ট্রপতিকে অবহিত করেন। ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পোস্ট থেকে জানা যায়, রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক গভীর করার পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও জোরদার করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য রাষ্ট্রদূতকে নির্দেশ দেন এবং রাষ্ট্রপতি রাষ্ট্রদূতের বর্তমান দায়িত্বের সার্বিক সাফল্য কামনা করেন। উল্লেখ্য, ঢাকা সফর শেষে রাষ্ট্রদুত মোহাম্মদ ইমরান ১৩ ডিসেম্বর বুধবার ওয়াশিংটনে ফিরেছেন বলে জানা গেছে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন