https://www.prothomalony.com/
7685
north-america
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৩ ১১:১৭
৮ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় এষ্টোরিয়াস্থ বৈশাখী রেষ্টুরেন্ট মিলনায়তনে, বাংলাদেশের সংবিধান সংরক্ষন দিবস উপলক্ষে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুর রহমানের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সাবেক ছাত্রনেতা আবু তালেব চৌধুরী চান্দুর পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন জাপার উপদেষ্টা মোহম্মদ আলী, উপদেষ্টা আবদুল বাসেত, উপদেষ্টা মনির আহমেদ সিনিয়র সহ সভাপতি জসিম চৌধুরী, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যডভোকেট হারিস উদ্দিন আহমেদ, সহ সভাপতি আজাহারুল হক খোকা, সহ সভাপতি আবুল বাসার মিলন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মীর জাকির, যুব বিষয়ক সম্পাদক শফি আলম, যুগ্ম প্রচার সম্পাদক ওয়াহিদ ফেরদৌস, জাতীয় যুব সংহতির মোজাফ্ফর হোসেন, জাতীয় ছাত্র সমাজের আব্দুর রশিদ, সদস্য আবদুল কাদের, সদস্য হাফিজুর রহমান, সদস্য মোঃ মহসিন, জতীয় শ্রমিক পার্টি আবদুল মোতালেব, সদস্য এম ডি মুসলিম প্রমুখ।
১৯৯০ সালে ৬ ডিসেস্বর বাংলাদেশের সফল রাষ্ট্রপতি, বিশ্ববরেন্য মেম্বার অব পার্লামেন্ট পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ সংবিধান সমুন্নত রেখে তৎকালীন বিরোধী জোট ও সুশীল সমাজের দাবির প্রতি সম্মান দেখিয়ে নিরপেক্ষ ও সুষ্ঠ নির্বাচনের পক্ষে তৎকালীন প্রধান বিচারপতি সাহাবুদ্দিনের কাছে বিনা রক্তপাতে ক্ষমতা হস্তান্তর করে ইতিহাস সৃষ্টি করেছিলেন। কিন্তু দুঃখের বিষয় আজও সুষ্ঠ নির্বাচনের দাবিতে আন্দোলন হয়। মানুষ মারা যায় শুধুমাত্র নিরেপেক্ষ নির্বাচনের জন্য হিসাব তারা দিতে পারবে না। কারন তারা হিসাব দিলে নুর হেসোন ও ডাঃ মিলনকে নিয়ে আর রাজনৈতি করতে পারবে না। ভোটবিহীন মধ্যরাতের সরকার বিশ্বের ইতিহাস ভেঙ্গে মহামান্য আদালতকে ব্যবহার করে একটি রাজনৈতিক দলের চেয়ারম্যানকে কর্মকান্ডে বন্ধ করা এক নজিরবিহীন ঘটনা, এর সরকারের কাছে গণতন্ত্র ও দেশের মানুষ কখোনই নিরাপদ নয়। যারা আজ স্বৈরাচার পতন দিবস পালন করে তাদের বলবো আগে আয়নায় নিজের চেহারা দেখুন। বাংলাদেশের আগামী নির্বাচন সকল দলের অংশগ্রহন মূলক এবং নিজের ভোট নিজে দিবেন সেই ব্যাবস্থা করার জন্য বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আজ মানুষের দ্রব্যমুল্য ক্রয় ক্ষমতার বাইরে, বাজারে গেলে মানুষের মাথায় হাত দিতে হয়, সাধারন মানুষ তাহাদের চাহিদা মত খাদ্য সংগ্রহ বা বাজার করার স্বক্ষমতা নেই। আচিরেই বাংলাদেশের দ্রব্য মুল্য সাধারন মানুষের ক্রয় ক্ষমতার মদ্ধ্যে নিতে হবে। মানুষ যাহাতে দুমুঠো ভাত খেতে পারে, সেই ব্যাবস্থা অবিলম্বে করতে হবে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন