https://www.prothomalony.com/
7676
north-america
বর্ণাট্য আয়োজনের মধ্যে দিয়ে উদ্বোধন হলো সাউথ এশিয়ান কালচারাল সেন্টার। সেন্টারলাইট (CenterLight) হেলথ কেয়ারের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশি, ইন্ডিয়ান, চায়নিজসহ বিভিন্ন কমিউনিটির বিশিষ্টজন ও নিউইয়র্কের হোমকেয়ার মালিকরা উপস্থিত ছিলেন। জ্যামাইকার ৯৭-৩৫ এ্যালেনডেল ষ্ট্রিটে অবস্থিত মনোরম পরিবেশে এই কালচারাল সেন্টারের উদ্বোধন করা হয়। ১২ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১ টা থেকে দুপুর ২টা উদ্বোধনী অনুষ্ঠান পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সেন্টারলাইটের (CenterLight) প্রেসিডেন্ট এন্ড সিইও টারা বুনকোরি-রুট ( Tara Buonocore-Rut), একজিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শান রাস্কিন ( Shaun Ruskin), চিফ মেডিকেল অফিসার জিয়াদ ফারাহ এমডি (Ziad Farah MD), ম্যানেজার রাশিদা আকন্দ জোনি আশাদুজ্জামান।বাংলাদেশি মালিকাধীন হোমকেয়ারের সিইওদের মধ্যে উপস্থিত ছিলেন, আসেফ বারি টুটুল, মামুনুর রশিদ, আকাশ রহমান, মোজাম্মেল হোসেন, সামিউল হক প্রমুখ।
.jpg)
ফিতা কেটে কালচারাল সেন্টারটি উদ্বোধন করেন কোম্পানীর সিইও। উদ্বোধনের পর বাংলা, হিন্দি গানের পাশাপাশি নৃত্য পরিবেশন করেন শিল্পীরা।
.jpg)
কালচারাল সেন্টারটি উদ্বোধনের প্রয়োজনীতা সম্পর্কে উদ্যোক্তরা বলেন, বয়স্করা যেন বাসায় বসে থেকে হতাশাগ্রস্থ না হয় সেজন্য এ সেন্টারের উদ্বোধন করা হয়েছে। যাতে তারা বিনোদন, দেশীয় সুস্বাদু খাবার উপভোগ করতে পারে। একই সাথে তাদের অবসর সময় যেন প্রাণবন্ত হয়ে উঠে সেজন্য এই প্রয়াস। এখানে এসে স্ব স্ব ব্যাক্তির প্রার্থনা করারও ব্যবস্থা রয়েছে। যাতে করে সব ধরনের সুবিধা পেয়ে প্রবীনরা খুশি থাকেন।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন