https://www.prothomalony.com/
7660
north-america
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৩ ১০:৪৭
প্রবাসী মৌলভীবাজারবাসীরা এক মতবিনিময় সভা আয়োজন করেছে লন্ডন প্রবাসী, বিশিষ্ট রাজনীতিক, ব্যবসায়ী ও সমাজসেবী হাজী ইকবাল হোসেনের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষ্যে। ৩ ডিসেম্বর রোববার সন্ধ্যায় এস্টোরিয়ার জালালাবাদ ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি ফজলুর রহমান। অনুষ্ঠানটু পরিচালনা করেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান।
অনুষ্ঠানে টাইম টিভি’র সিইও এবং বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের সহ অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন রফিক উদ্দিন চৌধুরী রানা, আবু সুফিয়ান, সৈয়দ জুবায়ের আলী, মিয়া মোহাম্মদ আফজাল, শাহীন কামালী, মিজানুর রহমান চৌধুরী শেফাজ, আসাদুল গণি আসাদ, মইনুল ইসলাম, নজরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে হাজী ইকবাল হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি আয়োজক সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।
.png)
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন