https://www.prothomalony.com/

7498

north-america

উত্তর আমেরিকা

অপরাধী সনাক্ত ও বিচার কার্যক্রমকে সহায়তা করে যাচ্ছে নিউইয়র্ক পুলিশের কুইন্স ফরেনসিক ল্যাব

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৩ ০৮:৫০

বিচার কার্যক্রমকে গতিশীল ও অপরাধীকে সনাক্ত করতে নিরলস কাজ করে যাচ্ছে কুইন্সের জ্যামাইকা এভিনিউর ১৫০-১৪ স্ট্রিটে অবস্থিত নিউইয়র্ক পুলিশের ফরেনসিক ল্যাব। অভিজ্ঞ এবং দক্ষ জনশক্তি দিয়ে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

পুলিশের ল্যাব বিভাগের সহকারী কমিশনার ডা. স্কট এ নিইওল বলেন, নিউইয়র্ক সিটিকে নিরাপদ রাখার জন্য আমরা কাজ করে যাচ্ছি। সংঘটিত অপরাধে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র, ড্রাগসহ যে কোন ধরনের উদ্ধারকৃত সামগ্রী এই ল্যাবে পরীক্ষা করা হয়। পুলিশের তদন্ত ও বিচার কার্যক্রমকে সহায়তা করার লক্ষ্যে এই ল্যাবে যোগ্য  জনবল  নিয়োজিত রয়েছে। ২৫৩ জনেরও বেশি বিজ্ঞান পেশাজীবী জনশক্তি এ স্থাপনায় কাজ করছে। যারা সবাই স্ব স্ব ক্ষেত্রে পারদর্শী।



৩০ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ল্যাব ঘুরে দেখা গেছে, একদল দক্ষ কর্মী ল্যাবে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। সন্ত্রাসী কাজে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রগুলো এবং আগ্নেয়াস্ত্রের ভেতর বুলেটগুলো অত্যাধুনিক মেশিন দিয়ে পরীক্ষা নিরীক্ষা করছেন কর্মীরা। যাতে করে অপরাধীকে সনাক্তকরণ ও তার ব্যবহৃত আগ্নেয়াস্ত্র গুলো যথাযথভাবে আদালতে উপস্থাপন করা যায়। সন্ত্রাসী কাজে ব্যবহৃত বুলেটগুলোর স্পিড মান একটি মেশিনের মাধ্যমে সরাসরি পরীক্ষা করে দেখানো হয়। মেশিন থেকে বুলেট নিয়ে আবার কম্পিউটারে আপলোড করে এর গুণগত মান, মডেল এবং বুলেটের ভেতরের নাম্বার সংরক্ষণ করা হয়।



ডা. স্কট এ ওনিইওল জানান, এই ল্যাবে যৌন হায়রানির কাজে ব্যবহৃত সামগ্রী নিয়েও পরীক্ষা নিরীক্ষা করা হয়। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতিনিয়ত নতুন প্রযুক্তি ব্যবহার করে সনাক্তকরনকে নিখুঁতভাবে রিপোর্ট তৈরি করছে আমাদের দক্ষ কর্মীরা। যাতে করে আসল অপরাধী সাজপ্রাপ্ত হয়। এই ল্যাবের পরীক্ষার দ্বারা ২০/৩০ বছর পরও যদি অপরাধী গ্রেফতার হয় তাহলেও তার সাজা নিশ্চিত করা যাবে। একই সাথে সন্ত্রাসী কাজে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রগুলো ল্যাবের ভেতর অত্যন্ত সুরক্ষিত জায়গায় সংরক্ষণ করা হয়েছে।

পুলিশ অফিসার দেলোয়ার শাওন বলেন, প্রত্যেক নাগরিকের ল্যাব এবং অপরাধের কাজে ব্যবহৃত সরঞ্জাম সনাক্তকরণ সুরক্ষা সম্পর্কে জানার অধিকার রয়েছে। তাই মিডিয়ার মাধ্যমে ল্যাবের কার্যক্রম জানানো আমাদের দায়িত্ব বলে তিনি উল্লেখ করেন। 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন