https://www.prothomalony.com/

7489

north-america

উত্তর আমেরিকা

ফিলিস্তিনি তরুনী আহেদ তামিমি অপ্রতিরোধ্য, প্রতিরোধের এক মূর্ত প্রতীক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৩ ০৯:৩৫

তরুণী আহেদ তামিমি ইসরায়েলের কারাগার থেকে সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ৩০ জনের মধ্যে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। অপ্রতিরোধ্য ফিলিস্তিনের এই তরুণী আহেদ তামিমি দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধের এক মূর্ত প্রতীক। কোনো রকমের অভিযোগ ছাড়াই টানা তিন সপ্তাহ ২২ বছর বয়সী এই তরুণীকে আটকে রাখে ইসরায়েলি বাহিনী। 

গত ৬ নভেম্বর পশ্চিম তীরের রামাল্লায় অভিযানের সময় আটক করা হয়েছিল তামিমিকে। এরপর বিনা বিচারে তাকে আটকে রাখা হয় ইসরায়েলের হাইফা শহরের ডেমন কারাগারে। তার বিরুদ্ধে আনা সন্ত্রাসী অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয় ইসরায়েলি বাহিনী। তামিমির আইনজীবী মাহমুদ হাসান বলেন, তামিমিকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছিল, যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট অবমাননা।    

ইসরায়েল-হামাস যুদ্ধবিরতির ষষ্ঠ দিনে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পান তামিমিসহ ৩০ ফিলিস্তিনি বন্দী। বন্দী বিনিময় চুক্তির আওতায় গাজায় থাকা জিম্মিদের মধ্য থেকে ১২ ইসরায়েলিসহ ১৬ জনকে মুক্তি দেয় সশস্ত্র হামাস। 

কিশোরী তামিমির দুর্দান্ত সাহসিকতা প্রায় আট বছর আগে  তাকে প্রতিরোধের মূর্ত প্রতীক হিসেবে পরিচয় করিয়ে দেয় বিশ্বদবারে। মাত্র ১৪ বছর বয়সে একদল ইসরায়েলি সেনাদের হামলা রুখে দিয়েছিলেন তামিমি। ছোট ভাইকে সশস্ত্র সেনাদের হাত থেকে বাঁচাতে এক সেনার হাতে কামড় বসিয়ে দেন তিনি। সেই থেকে গোটা বিশ্বের সামনে তামিমি হয়ে ওঠেন প্রতিরোধের এক মূর্ত প্রতীক। 

গত ৭ অক্টোবর শুরু হওয়া যুদ্ধের মধ্যে ৬ নভেম্বর ফিলিস্তিনের অবরুদ্ধ পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযানের সময় ‘সন্ত্রাসবাদে উসকানি দেওয়ার’ অভিযোগে তামিমিকে আটক করা হয়। 

প্রতিবেদনে বলা হয়, `পশ্চিম তীরের রামাল্লার কাছে নবী সালেহ শহরে সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দেওয়ার অভিযোগে আহেদ তামিমিকে গ্রেপ্তার করা হয়েছে।`, সেনাবাহিনীর একজন মুখপাত্র সংবাদ সংস্থা এএফপিকে এমনটি জানিয়েছে। তিনি জানান `তামিমিকে আরও জিজ্ঞাসাবাদের জন্য ইসরায়েলি সামরিক বাহিনীর কাছে পাঠানো হয়েছে।`

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন