https://www.prothomalony.com/

7389

north-america

উত্তর আমেরিকা

বাংলাদেশ ল’ সোসাইটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৩ ১১:৫৮

বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনক-এর বার্ষিক সাধারণ সভা ও সংবিধান সংশোধনী সভা ১৮ নভেম্বর শনিবার জ্যাকসন হাইটসের মামাজ পার্টি হলে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি এডভোকেট মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট সাইয়েদ মঈন উদ্দিন জুনেলের সঞ্চালনায় সভায় বিপুল সংখ্যক এটর্নী, ব্যারিস্টার, আইনজীবী এবং বিজ্ঞ সদস্যরা অংশগ্রহন করেন।

সভার প্রথম পর্বে ছিল সংবিধান সংশোধনী উপকমিটি কতৃক আনীত প্রস্তাবিত সংবিধান সংশোধনী সম্পর্কে আলোচনা ও সিদ্ধান্ত। বিপুল সংখ্যক সদস্য আলোচনায় অংশগ্রহন করে প্রস্তাবিত সংশোধনীর সাথে ঐক্যমত প্রকাশ করলেও কিছু বিজ্ঞ সদস্য এ নিয়ে তীব্র আপত্তি উত্থাপন করেন। ঐক্যমত না হওয়ায় সংবিধান অনুযায়ী প্রস্তাবিত সংশোধনীর পক্ষে সভার উপস্থিতির দুই তৃতীয়াংশ সদস্যের সমর্থন আছে কিনা, তা জানার জন্য ভোটাভোটির সিদ্ধান্ত হয়।

গোপন ভোটে সংশোধনীর পক্ষে পর্যাপ্ত ভোট পড়ায় প্রস্তাবিত সংশোধনী সভায় গৃহীত হয়। উল্লেখ্য, সংবিধান সংশোধনী উপকমিটিতে ছিলেন, এডভোকেট এম কাইয়ূম চৌধুরী (চেয়ারম্যান), এডভোকেট মো: নাসির উদ্দিন, এডভোকেট সৈয়দ নজরুল ইসলাম (কো-চেয়ারম্যান), এডভোকেট শেখ আখাতারুল ইসলাম, এডভোকেট সাইয়েদ মঈন উদ্দিন, এডভোকেট নুরুজ্জমান বাবু, এডভোকেট আব্দুর রশিদ, এডভোকেট সোনিয়া সুলতান এবং ব্যারিস্টার আকমাম খান। প্রস্তাবিত সংশোধনী সভায় উপস্থাপন করেন কো-চেয়ারম্যান এডভোকেট সৈয়দ নজরুল ইসলাম।

সভার ২য় পর্বে ২০২২-২৩ বর্ষের সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক এডভোকেট সাইয়েদ মঈন উদ্দিন জুনেল ও অডিট প্রতিবেদন পেশ করেন কোষাধ্যক্ষ এডভোকেট মাহবুবুল আলম। বিপুল সংখ্যক বিজ্ঞ সদস্য আলোচনায় অংশগ্রহনের মধ্য দিয়ে সর্বসম্মতভাবে সম্পাদকীয় প্রতিবেদন ও অডিট প্রতিবেদন গৃহীত হয়। সভায় বক্তব্য রাখেন, প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা এডভোকেট কাজী সামসুদ্দোহা, উপদেষ্টা এটর্নী মঈন চৌধুরী, উপদেষ্টা মোহাম্মদ আলী বাবুল, উপদেষ্টা এডভোকেট এম মতিউর রহমান, উপদেষ্টা মুর্শেদা জামান, এটর্নী মাহবুব তালুকদার, এডভোকেট মিয়া জাকির, এডভোকেট মুজিবুর রহমান, এডভোকেট শেখ আখতারুল ইসলাম, এডভোকেট সৈয়দ নজরুল ইসলাম, এডভোকেট আব্দুল ওয়াহিদ, এটর্নী মুরাদ আহমদ, এডভোকেট ওয়াহিদুর রহমান, এডভোকেট মাহবুবুর রহমান বকুল, এডভোকেট আব্দুর রশিদ, এডভোকেট মাহবুবুল আলম, এডভোকেট লুৎফুর রহমান হিমেল, এডভোকেট সুলতানা জামান, এডভোকেট সোনিয়া সুলতানা, এডভোকেট রেদোয়ানা রাজ্জাক সেতু, এডভোকেট নুর ফাতেমা, এডভোকেট নুরুল ইসলাম ময়নুল, মো: জাহিদুল ইসলাম, সিরাজুল ইসলাম সিরাজ, এডভোকেট জয় আচার্য , এডভোকেট কুবরাতুন্নেছা, এডভোকেট মো: মঈন উদ্দিন প্রমুখ। পরিশেষে সভাপতি সবাইকে শুভেচ্ছা জানিয়ে সভার পরিসমাপ্তি ঘোষনা করেন।
 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন