https://www.prothomalony.com/
7369
north-america
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৩ ১১:৪৮
কিউবা ও হাইতির নাগরিকদের অবৈধ উপায়ে যুক্তরাষ্ট্রে প্রবেশে সহায়তার অভিযোগ রয়েছে অনেক চার্টার্ড ফ্লাইট পরিচালনাকারীদের বিরুদ্ধে। এবার
কিউবা এবং হাইতি থেকে নিকারাগুয়ায় সেই সব চার্টার্ড ফ্লাইট পরিচালনাকারী ব্যক্তিদের উপর ভিসা বিধিনিষেধ আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তারা এসব দেশ থেকে নাগরিকদের বিমানে করে মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়ায় নিয়ে আসে। এরপর সেখান থেকে অভিবাসীরা যুক্তরাষ্ট্রের সীমান্তে পৌঁছায়। সীমান্তে অভিবাসী সংকট সমাধানে ২১ নভেম্বর মঙ্গলবার এই ঘোষণা দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর।
এক বিবৃতিতে দপ্তরটি থেকে বলা হয়, চার্টার ফ্লাইট কোম্পানিগুলো অভিবাসীদের থেকে প্রচুর অর্থ নেয়ার বিনিময়ে তাদের নিকারাগুয়ায় নামিয়ে দেয়। এরপর তারা স্থলপথে বিপজ্জনক পথ পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রের সীমান্তে পৌঁছায়। এসব অভিবাসীদের বড় একটি অংশেরই যুক্তরাষ্ট্রে প্রবেশের ও অবস্থানের বৈধতা নেই। প্রায়ই তাদেরকে আটকের পর দেশে ফেরত পাঠানো হয়। এতে তাদের সম্পদ নষ্ট হয় এবং তারা ও তাদের পরিবার ঝুঁকিতে পড়ে।
তাই অনিয়মিত অভিবাসন মোকাবেলায় যুক্তরাষ্ট্রের ব্যাপক পদক্ষেপের অংশ হিসেবে মার্কিন সরকার ‘আইএনএ ২১২ (এ) (৩)(সি)’-এর অধীনে নতুন ভিসা বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে। যেসব চার্টার ফ্লাইট কোম্পানি নিকারাগুয়ায় অবৈধ অভিবাসনে সহায়তা করবে তাদের মালিক, নির্বাহী এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন