https://www.prothomalony.com/
7351
north-america
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৩ ১০:১২
যুক্তরাষ্ট্র বিএনপি সংহতি প্রকাশ করলো বাংলাদেশে সরকার বিরোধী আন্দোলনের সাথে। প্রবাসেও তারা লাগাতার কর্মসূচির ঘোষণার পরিকল্পনা করছেন সরকারের পদত্যাগের দাবিতে। ২০ নভেম্বর সোমবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসে এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতৃবৃন্দ এ কথা বলেন। বিএনপির সাবেক সহসভাপতি এডভোকেট জামাল আহমেদ জনির সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপির জাতীয় কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন। লিখিত বক্তব্য পাঠ করেন আনোয়ার হোসেন। সংবাদ সম্মেলন পরিচালনায় ছিলেন আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মোনাজাত করা হয়।
.jpg)
সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন গিয়াস উদ্দীন, আব্দুস সবুর, মোশাররফ হোসেন সবুজ,শরীফ লস্কর, শফিকুর রহমান, শাহাদত হোসেন রাজু, ফারুক চৌধুরী, জাহাঙ্গীর সোহরাওয়ার্দি, খলকুর রহমান ও জসিম উদ্দীন।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন