https://www.prothomalony.com/

7306

north-america

উত্তর আমেরিকা

ঢাকায় বঙ্গবন্ধু পরিষদের কার্যালয়ে বিএনপি জামাতের হামলায় যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের নিন্দা ও প্রতিবাদ

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৩ ০৮:১৫

বিএনপি জামাতের বাংলাদেশ বিরোধী কার্যকলাপের অংশ হিসেবে, বিদেশী প্রভুদের নীলনকশা চরিতার্থ করার উদ্দেশ্যে চলমান জনবিরোধী জ্বালাও পোড়াও আন্দোলনের সময় বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে ১৬ নভেম্বর ২০২৩-এ ককটেল হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে এক প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটি এবং এর দশটি অঙ্গরাজ্যের সকল সদস্যদের পক্ষ থেকে। বিজ্ঞপ্তিতে এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষী ব্যাক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। 

মানুষ পুড়িয়ে হত্যা করে এবং দেশের সম্পদ ধ্বংস করে স্বাধীনতা বিরোধী এই চক্রের কোনো আন্দোলন অতীতের মতো এবারও সফল হবে না এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অগ্রযাত্রাও তারা ব্যাহত করতে পারবে না বলে বিজ্ঞপ্তিতে স্বাক্ষরিত সকলের আশাবাদ। যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডঃ নুরুন নবী ও সাধারণ সম্পাদক রানা হাসান মাহমুদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিটি ১৭ নভেম্বর শুক্রবার প্রকাশিত হয়।
 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন