https://www.prothomalony.com/
7292
north-america
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৩ ০৮:১৮
চলমান ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধে গাজায় ‘মানবিক বিরতির’ প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাস হয়েছে। এছাড়া এ প্রস্তাবে হামাসের হাতে বন্দি ইসরাইলিদের নিঃশর্ত মুক্তিরও আহ্বান জানানো হয়েছে।
মাল্টার উত্থাপিত প্রস্তাবটি ১৫ নভেম্বর বুধবার নিরাপত্তা পরিষদে গৃহীত হয়। নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে প্রস্তাবের পক্ষে ১২টি দেশ ভোট দেয়। ভোটদানে বিরত ছিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও রাশিয়া। প্রস্তাবে জাতিসংঘের বিভিন্ন সংস্থা, রেড ক্রস ও অন্যান্য ‘নিরপেক্ষ’ মানবিক সংগঠনকে ত্রাণ পৌঁছে দেওয়ার সুযোগ করে দিতে পর্যাপ্তসংখ্যক দিনের জন্য জরুরি ভিত্তিতে বর্ধিত মানবিক বিরতি ও করিডর খুলে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
প্রস্তাবটি পালনে আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতা রয়েছে। অবশ্য অতীতে নিরাপত্তা পরিষদের এ ধরনের অনেক আইনি বাধ্যবাধকতা থাকা প্রস্তাব ইসরায়েল মেনে চলেনি। এরপরও বিশ্লেষকেরা বলছেন, প্রস্তাবটি ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করবে। বিশেষ করে যুক্তরাষ্ট্র প্রস্তাবটি পাসে বাধা দেয়নি। দেশটি চাইলে ভেটো দিয়ে প্রস্তাবটি আটকে দিতে পারত।
পঞ্চমবারের মতো গত ৭ অক্টোবর এ যুদ্ধ শুরু হওয়ার পর এ সংকট নিয়ে বসল নিরাপত্তা পরিষদ। যুক্তরাষ্ট্র ভেটো দেওয়ায় আগের বৈঠকে উত্থাপিত প্রস্তাবে পাস হয়নি।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন