https://www.prothomalony.com/

7278

north-america

উত্তর আমেরিকা

এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি উদ্যোগে হালাল টার্কি বিতরণ

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৩ ১০:২৮

১৩ নভেম্বর থেংকস গিভিং ডে উপলক্ষে নিউইয়র্ক স্টেট এসেম্বলিম্যান জহরান মামদানির উদ্যোগে ও এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির ব্যবস্থাপনায় নিম্ন আয়ের মানুষের মধ্যে হালাল টার্কি  বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে এস্টোরিয়ার ৩৬ এভিনিউ এর ৩০ স্ট্রিটে এ কর্মসূচি পালিত হয়। জহরান মামদানী তার বক্তৃতায় গাজায় অবিলম্বে যুদ্ধ বন্ধের দাবীতে বাংলাদেশী কমিউনিটিসহ  সবাইকে  সোচ্ছার হওয়ার আহবাণ জানান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি সোহেল আহমদ, সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন, উপদেষ্ঠা এমাদ চৌধুরী,  চৌধুরী সালেহ, আব্দুর রহমান, দেওয়ান সাহেদ চৌধুরী, সৈয়দ মামুন কোষাধ্যক্ষ এমদাদ রহমান তরফদার, মইনুল হক চৌধুরী, মো. সোলেমান ,মো: মির্জা, মো হোসেন, শাহনুর কুরাইশি, মনসুর আহমদ চৌধরৌ, সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন স্টেট সেনেটার  ক্রিস্টিন গাঞ্জালাজ অফিসের  কমিউনিটি ডিরেক্টর অ্যাফেয়ার সোওনা মার্লোক।

 

সংগঠনের সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন জানান  আগামী ১৮ নভেম্বর শনিবার দুপুর ২ :৩০ এ ৩৬ এভিনিউ ৩০ স্ট্রিটের মধ্যে দুইশো পরিবারের মধ্যে হালাল চিকেন ও গ্রোসারী বিতরণ করা হবে। সামনের দিনগুলোতেও এই কাজ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

       

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন