https://www.prothomalony.com/

7234

north-america

উত্তর আমেরিকা

পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ ছিলেন গণতন্ত্রের রূপকারঃ গণতন্ত্র দিবসে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৩ ০৯:০৬

বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্র দিবস উপলক্ষে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ১১ নভেম্বর শনিবার সন্ধ্যা ৬ টায় এ্যস্টোরিয়ার হ্যালো বাংলাদেশ রেস্টুরেন্টে। আলোচনা সভায় জাতীয় পার্টির সভাপতি হাজী আব্দুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দুর পরিচালনায়, আরো বক্তব্য রাখেন জাপার উপদেষ্টা গিয়াস মজুমদার, উপদেষ্টা সাবেক কমিশনার মোহাম্মদ আলী, জাপার সিনিয়র সহ-সভাপতি জসিম চৌধুরী, সহ-সভাপতি অ্যাডভোকেট হারিস উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল করিম, কোষাধক্ষ্য জি এম ইলিয়াস, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মীর জাকির, যুব বিষয়ক সম্পাদক শফিউল আলম, মহিলা সম্পাদিকা জেসমিন আক্তার চৌধুরী প্রমুখ। বক্তব্যে তারা বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ ছিলেন গণতন্ত্রের রূপকার, তার নয় বছরের শাসনামলে তিনি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য প্রশাসনকে বিকেন্দ্রীকরণ করে নতুন নতুন জেলা, থানাকে উপজেলা, প্রত্যেক উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য কমপ্লেক্স, বিচার বিভাগ, বিকেন্দ্রীকরণ করে চার ডিভিশন এ চারটি হাইকোর্ট ডিভিশন ব্রাঞ্চ স্থাপন করা হয়। প্রতি উপজেলায় মানুষের দুয়ারে বিচার পৌঁছে দেওয়ার জন্য উপজেলা গঠন করেছিলেন তিনি। বাংলার কৃষক মেহনতি মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ  কাজ করেছিলেন। গণতন্ত্র প্রতিষ্ঠায় মানুষের সঠিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য জাতীয় পার্টি কাজ করেন। জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক সভাপতি রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ সত্যকারের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ১৯৯০ সালে ক্ষমতা হস্তান্তর করেন এবং আজ সেই গণতন্ত্রকে আওয়ামী লীগ-বিএনপি ধ্বংস করে নিজ দলের গণতন্ত্র তৈরি করেন। পরিশেষে নেতা এরশাদের আত্মার মাগফরাত কামনা করে দোয়া করা হয়।সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য বর্তমান সরকারের প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে অনুষ্ঠান শেষ হয়। 
 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন