https://www.prothomalony.com/

7195

north-america

উত্তর আমেরিকা

গাড়ির ধাক্কায় বাংলাদেশি তরুণের অপমৃত্যু

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৩ ১১:২২

কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে গাড়ির ধাক্কায় প্রাণ গেলো বাংলাদেশি এক তরুণের। নিহত মোহাম্মদ রিদোয়ান হক (২৩) অ্যামাজনে কাজ করতেন। ৫ নভেম্বর রোববার ভোররাতে এ দুর্ঘটনা ঘটেছে।

নিউ জার্সির কর্মস্থল থেকে স্কুটারে বাসায় ফিরছিলেন রিদোয়ান। এসময় পেছন থেকে আসা একটি গাড়ির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন তিনি, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মা-বাবার একমাত্র ছেলে রিদোয়ান বসবাস করতেন নিউ ইয়র্কের ব্রুকলিনে পরিবারের সঙ্গে। তার বাবা মো. আনসারুল হক খোকন বহুবছর আগে চট্টগ্রামের সন্দ্বীপ থেকে যুক্তরাষ্ট্রে আসেন এবং পেশায় একজন নির্মাণ ব্যবসায়ী। রিদোয়ানের একমাত্র বোন নিউ ইয়র্কে চিকিৎসক হিসেবে কর্মরত বলে জানা গেছে। 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন