https://www.prothomalony.com/

7177

north-america

উত্তর আমেরিকা

যথাযোগ্য মর্যাদায় যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের জেলহত্যা দিবস পালন

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৩ ০৮:০১

জেল হত্যা দিবস উপলক্ষে নিউইয়র্কে জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে ৫ নভেম্বর শনিবার দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি আকতার হোসেনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন ও আন্তর্জাতিক বিষযক সম্পাদক দেওয়ান বজলুর পরিচালনায় অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা সাইফুর ইসলাম সিদ্দিকী। ১৫ আগস্টের শহীদ ও ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিহত চার জাতীয় নেতাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন ১৫ই আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার পর ষড়যন্ত্রের অংশ হিসেবে স্বাধীনতাবিরোধী শক্তি মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখা জাতীয় চার নেতাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নৃশংসভাবে হত্যা করে দেশকে নেতৃত্বশূন্য করার জন্য। ১৫ আগস্ট, ৩ নভেম্বর এবং ২১ আগস্ট একই সূত্রে গাঁথা, বিচার বিভাগীয় কমিশনের গঠনের মাধ্যমে এসব হত্যাকান্ডের নেপথ্য নায়কদের বিচারের আওতায় আনলেই এসব জঘন্যতম ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না বলেও বক্তারা আলোচনা সভায় বলেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, মুক্তিযোদ্ধা বিষযক সম্পাদক মোজাহিদুল ইসলাম চৌধুরী, কৃষি বিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান, শিক্ষা বিষয়ক সম্পাদক এম এ করিম জাহাঙ্গির, ত্রাণ ও পূনর্বাসন সম্পাদক জাহাঙ্গির হোসেন, কার্যকরী সদস্য শরীফ কামরুল আলম হীরা, আওয়ামী লীগ নেতা আকতার হোসেন, কানেটিকাট স্টেট আওয়ামী লীগের সভাপতি জিহাদুল হক জিহাদ, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ সভাপতি শেখ আতিকুল ইসলাম, যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদের সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, বাংলাদেশ ল’ সোসাইটির সাবেক সভাপতি মোর্শেদা জামান, যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা শেখ জামাল হুসেন, শাহ সেলিম, আওয়ামী লীগ নেতা মো. মাঈনুদ্দিন, ইলিয়ার রহমান, জালাল হোসেন, হাসানাত প্রমুখ। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন