https://www.prothomalony.com/
7158
north-america
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৩ ০৯:৩৩
খ্রিস্টধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানিয়েছেন ইসরায়েলি বিমানবাহিনীর টানা এক মাসের অভিযানে তছনছ হয়ে যাওয়া গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ঘোষণার জন্য।
৫ নভেম্বর রোববার এক বিবৃতিতে পোপ বলেন, ‘গাজা উপত্যকার বাসিন্দারা এক মাসের বেশি সময় ধরে খুবই ভয়াবহ, মারাত্মক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। আমি আপনাদের কাছে ঈশ্বরের নামে মিনতি জানাচ্ছি, দয়া করে সেখানে যুদ্ধবিরতি ঘোষণা করুন। আমাদের উচিত শিশুদের কথা চিন্তা করা। গাজা ও ইউক্রেনের লাখ লাখ শিশুর ভাগ্য এই যুদ্ধের সঙ্গে জড়িয়ে গেছে। যুদ্ধ চালিয়ে যাওয়ার মাধ্যমে আমরা আসলে তাদের ভবিষ্যৎ ধ্বংস করছি।’
আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের মতে, ১৯৫৩ সালের আরব-ইসরায়েল যুদ্ধের পর এই প্রথম এত বড় মাত্রার সংঘাত হচ্ছে মধ্যপ্রাচ্যের আল-আকসা অঞ্চলে।
বিশ্বের বিভিন্ন দেশ এবং জাতিসংঘ এরই মধ্যে গাজায় যুদ্ধবিরতির সোচ্চার আহ্বান জানিয়েছে। তবে ইসরায়েল জানিয়েছে, হামাসকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করার আগপর্যন্ত কোনো যুদ্ধবিরতি হবে না।
বিবৃতিতে পোপ বলেন, ‘আমি আগেও বলেছিলাম, আবারও বলছি—সংকট সমাধানের জন্য যুদ্ধের বিকল্প যত পন্থা রয়েছে, সব ব্যবহার করুন; এবং সহিংসতা থামান।’
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন