https://www.prothomalony.com/

7150

north-america

উত্তর আমেরিকা

মুনা সেন্টার অফ জ্যাকসন হাইটসের ফান্ডরাইজিং ডিনার

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৩ ০৭:০০

যুক্তরাষ্ট্রে মুনা সেন্টার অফ জ্যাকসন হাইটসের ফান্ডরাইজিং ডিনার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নির্মাণাধীন মসজিদে নামিরার জন্য অনুদান সংগ্রহ করতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৪ নভেম্বর শনিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে অবস্থিত সংগঠনের কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুনার সাবেক জাতীয় সভাপতি ইমাম দেলোয়ার হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের নিউইয়র্ক নর্থ জোনের সভাপতি মো. রাশেদুজ্জামান ও বিএমএএনএ'র নিউইয়র্ক চ্যাপ্টারের সভাপতি ড. আতাউল এইচ ওসমানী, মোমিন মজুমদার, মোহাম্মদ মাছুম। অনুষ্ঠানে বক্তারা, ধর্মীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি মসজিদে নির্মাণে সহায়তার ফজিলত কুরআন ও হাদিসের আলোকে সবার সামনে তুলে ধরেন।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন