https://www.prothomalony.com/

7145

north-america

উত্তর আমেরিকা

কানাডা ওয়ালমার্টকে জর্জ ব্র্যান্ডের ২ লাখ ১৬ হাজারের বেশি পোশাক ফেরত নিতে বলেছে

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৩ ০৭:২৪

ওয়ালমার্টকে জর্জ ব্র্যান্ডের ২ লাখ ১৬ হাজারের বেশি পোশাক কানাডার সরকার ক্রেতাদের কাছ থেকে ফেরত নিতে বলেছে। এই পোশাকগুলো বাংলাদেশের গাজীপুরের ইউনিক ডিজাইনার্সের কারখানায় তৈরি। কারণ হিসেবে তারা বলেছে, এই পোশাক পরলে দম বন্ধ হওয়ার পরিস্থিতি সৃষ্টি হতে পারে। 

৪ অক্টোবর কানাডা সরকার সে দেশের  স্বাস্থ্য বিভাগের ওয়েবসাইটে এ ব্যাপারে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। কানাডা সরকার ক্রেতাদের আহবান জানিয়েছে বিক্রি হয়ে যাওয়া জর্জ ব্র্যান্ডের এসব পোশাক ওয়ালমার্টে ফেরত দেওয়ার জন্য। 

কানাডায় পোশাক প্রত্যাহারের বিষয়ে তৈরি পোশাকমালিকদের সংগঠন বিজিএমইএ ৫ নভেম্বর রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, হেলথ কানাডার তথ্যমতে স্বাস্থ্যগত ঝুঁকির কারণে পোশাকগুলো প্রত্যাহার করা হয়েছে। তবে এই ভুল বাংলাদেশি প্রস্তুতকারকদের নয়। বাংলাদেশে তৈরি যেকোনো পণ্য স্বাস্থ্যগত নিরাপত্তার শর্ত পূরণে ব্যর্থ হলে তা ক্রেতারা প্রত্যাখ্যান করেন। সুতরাং, রপ্তানিযোগ্য পণ্য অবশ্যই ক্রেতাদের মান ও রপ্তানি বাজারের জন্য প্রাসঙ্গিক আইনের শর্ত পূরণ করে দেশের বাইরে গেছে।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন