https://www.prothomalony.com/
7140
north-america
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৩ ০৯:১০
লেটিশিয়া জেমস নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল, দাঁড়িয়েছেন নগরের উবার ও লিফট চালকদের পাশে। উবার ও লিফট কর্তৃপক্ষ দীর্ঘ দিন ধরে চালকদের পাওনা অর্থ চুরি করে নিচ্ছিলো। এবার স্বয়ং অ্যাটর্নি জেনারেল সে অর্থ আদায় করে ছেড়েছেন । মোট ৩২৮ মিলিয়ন ডলার আদায় করা হবে এই দুটি রাইড শেয়ারিং প্রতিষ্ঠানের কাছ থেকে। এর মধ্য উবার দেবে ২৯০ মিলিয়ন ডলার আর লিফট দেবে ৩৮ মিলিয়ন ডলার।
এটি এ পর্যন্ত নিউইয়র্কে সবচেয় বড় অর্থচুরির সুরাহা বলেই উল্লেখ করেছে নিউইয়র্ক অ্যাটর্নি জেনারেলের প্রেস অফিস। পুরো অর্থ এখন যাবে প্রতারিত হওয়া চালকদের কাছে। তবে একই সঙ্গে আরও আদায় হলো উবার ও লিফট চালকদের অসুস্থতাজনিত ছুটি, ন্যুনতম পে সহ অন্যা সুবিধা।
২ নভেম্বর বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস এই ঘোষণা দিয়ে বলেন, উবার ও লিফট দীর্ঘ সময় ধরে চালকদের সঙ্গে এই প্রতারণা করে আসছে। কয়েক বছর ধরে অনুসন্ধান চালিয়ে দেখা গেছে কোম্পানি দুটি নীতির কারণেই চালকরা তাদের কষ্টার্জিত অর্থ পাচ্ছেন না। এবং চালকদের পাওনা অন্য সুবিধাগুলো থেকেও বঞ্চিত হচ্ছেন। নিউইয়র্ক শ্রম আইনের আওতায় তাদের ন্যয্য অধিকার থেকেও তাদের বঞ্চিত করা হচ্ছে।
এ সবেরই সুরাহা করা হলো আইনি লড়াইয়ের মাধ্যমে। আর এর ফলে উবার ও লিফট তাদের প্রতারিত ৩২৮ মিলিয়ন ডলার চালকদের ফেরত দেবে। একই সঙ্গে চালকরা পাবেন সবেতন অসুস্থতাজনিত ছুটি, যথাযথ হায়ারিং ও আর্নিং নোটিশ। এছাড়াও চালকদের কর্মপরিবেশের উন্নয়ন নিশ্চিত করা হবে। অর্থ প্রতারণা শিকার হয়েছেন এমন উবার ও লিফট চালকরা তাদের পাওনা অর্থ দাবি করতে পারবেন।
ডাক ইমেইল ও টেক্সট মেসেজের মাধ্যমে চালকদের কাছে এ সংক্রান্ত নোটিশ পাঠানো হবে। চালকদের পাঠানো আবেদন ও তথ্য পর্যালোচনা করে তাদের দাবিকৃত অর্থ পরিশোধ করা হবে। অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের মাধ্যমেও এই অর্থের আবেদন জমা দেওয়া যাবে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন