https://www.prothomalony.com/
7137
north-america
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া নগরে আমেরিকান সোসাইটি অব নেফরোলজির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সম্মেলনে আমেরিকাসহ ও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে থেকে প্রায় ১২ হাজার কিডনি বিশেষজ্ঞ অংশ গ্রহণ করেন।
বিশেষজ্ঞ চিকিৎসকদের এ সম্মেলনে বাংলাদেশ থেকে ১৭ জন স্বনামধন্য কিডনি বিশেষজ্ঞ যোগ দেন। যুক্তরাষ্ট্রের বিখ্যাত কিডনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা: জিয়াউদদীন আহমেদ বাংলাদেশি চিকিৎসকদের নৈশভোজে আমন্ত্রণ জানান। সপ্তাহান্তে অনুষ্ঠিত এ নৈশ ভোজে বাংলাদেশ থেকে আগত বিশেষজ্ঞরা দ্বিপাক্ষিক আলোচনা করেন। বাংলাদেশে কিডনি চিকিৎসায় আশু করণীয় এবং পারস্পরিক সংযোগ ও সহযোগিতা নিয়ে তারা গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন