https://www.prothomalony.com/

7099

north-america

উত্তর আমেরিকা

জেবি ফ্যাশন হাউসের যাত্রা শুরু

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৩ ১০:৫৩

২৮ অক্টোবর শনিবার দিনব্যাপী ওপেন হাউজের মাধ্যমে মেট্রো ওয়াশিংটনের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের সিলভার স্প্রিং-এর বাঙালি অধ্যুষিত এলাকায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল অনলাইনভিত্তিক জেবি ফ্যাশন হাউস (https://www.facebook.com/jb.fashion.house.2023)। এখানে রয়েছে সব বয়সীদের দেশি পোশাক। সাত সমুদ্র তেরো নদী পার হয়ে এসে আকর্ষণীয় ডিজাইন আর দেশি পোশাকের সংগ্রহ নিয়ে বঙ্গ ঐতিহ্য ও সংস্কৃতির ছোঁয়ায় সাজানো হচ্ছে অনলাইনভিত্তিক জেবি ফ্যাশন হাউস।

প্রবাসের মাটিতে ক্রেতাদের চাহিদার কথা বিবেচনা করে নতুনত্বের শৈল্পিকতায় বাংলাদেশ এবং ভারত থেকে আমদানি করা হচ্ছে মেয়েদের শাড়ি, কামিজ, থ্রি-পিস, জুয়েলারি এবং ছেলেদের পাঞ্জাবি, ফতুয়া। রয়েছে রুচিসম্মত আধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং রুচিশীল নতুন নতুন সব কালেকশন। সম্পূর্ণ দেশীয় ঐতিহ্য ধারণ করে ডিজাইনে আনা হয়েছে ভিন্নতা। পোশাকে ফুটে তোলা হয়েছে হাতের কাজ, ব্লক-বাটিকসহ বিভিন্ন সৃষ্টিশীল কাজ। নিজ বাসভবনের বেসমেন্টে শোরুমের পাশাপাশি অনলাইনেও পাওয়া যাবে জেবি ফ্যাশন হাউস-এর সব পণ্য।

নিজের বাড়িতে ঘরোয়া পরিবেশেই শুরু হয়েছে এ হাউসের কার্যক্রম। ক্রেতা বলতে স্থানীয় পরিচিত মানুষ কিংবা আত্মীয়স্বজন। ধীরে ধীরে বাড়তে শুরু করেছে এর চাহিদা। জেবি অনলাইন ফ্যাশন হাউস -এর স্বত্বাধিকারী এবং উদ্যোক্তা স্বাস্থ্য সেবায় নিয়োজিত জিনিয়া গনছালভেস বলেন, অনলাইন ফ্যাশন হাউস-এর চিন্তাটা সম্প্রতি আমার মাথায় এসেছে বিশেষভাবে আমার সন্তান হওয়ার পর। স্থানীয়ভাবে বেশ কয়েকজন যারা অনলাইনভিত্তিক ফ্যাশন হাউস পরিচালনা করছে যেমন লিজা, ডায়না, জিনিয়া, নিয়তি, ঢঙ্গি কথা এবং বাংলাদেশ থেকে ইভা এবং তার ক্রিস্টেবেল ফ্যাশন দেখেও আমি অনুপ্রাণিত হয়েছি। তবে মূলকথা ধরা-বাঁধা কাজ থেকে বের হয়ে এসে সন্তানকে আরও সময় দেয়ার লক্ষ্যে উদ্যোক্তা হওয়ার চিন্তা করেছি। একই সাথে আমার মায়ের অনুপ্রেরণায় এবং আমার বয়স্ক শাশুড়ির যেন ভাল সময় কাটে এ কথা বিবেচনা করে এ ব্যবসায় এগিয়ে যাচ্ছি। দূর প্রবাসে আমার শাশুড়ি যেন একাকী অনুভব না করে বরং ব্যবসায় জড়িত হয়ে আরো আনন্দ উপভোগ করে। ক্রেতাদের পছন্দের কথা মাথায় রেখে নিত্য নতুন ডিজাইনের বাহারি সব পোশাক এবং অন্য সব সামগ্রীর সেবা প্রদান করবো। আর বিশ্বমানের দেশি পোশাক সুলভ মূল্যে ফ্যাশন সচেতন মানুষের কাছে পৌঁছে দেওয়াই হবে জেবি ফ্যাশনের মূল লক্ষ্য। সারা বিশ্বেই নারীরা এখন সমান তালে এগিয়ে যাচ্ছে। নারীরা যখন কোনো কাজে হাত দেয়, তার সঙ্গে জড়িয়ে থাকে কমিটমেন্ট ও সততা। ফ্যাশন উদ্যোক্তা হিসেবে আমিও সর্বোচ্চ মেধা ও শ্রম দিয়ে চেষ্টা করবো তবে আপনাদের  ভালোবাসা ও সমর্থন কামনা করছি।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন