https://www.prothomalony.com/
7066
north-america
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৩ ০৭:৪৩
বাংলাদেশী আমেরিকান কমিউনিটি ফোরাম অব পেনসিলভেনিয়া, মাহাবুবুর রহমান সহ কমিউনিটির সকল হত্যা কান্ডের বিচার দাবি করেছে। বিবৃতিতে তারা বলেছে, ২৯ অক্টোবর রোববার সন্ধ্যায় আপারডার্বি এলাকায় বাংলাদেশি কমিউনিটির মোহাম্মদ মাহবুবুর রহমান দুর্বৃত্তদের গুলিতে মসজিদের পার্কিং লটে নিহত হয়েছেন।
বিবৃতিতে আরো বলা হয়েছে, মাহবুবুর রহমান ছাড়াও ইতিপূর্বে কমিউনিটির আরও পাঁচ ব্যক্তি পেনসিলভেনিয়ায় অপমৃত্যুর স্বীকার হয়েছেন। একমাত্র সাজু হত্যা বিচারের দাবি ছাড়া অন্যান্য হত্যাকাণ্ডের বিচারের প্রতিবাদ সম্মিলিত ভাবে করা সম্ভব হয়নি। দিনের পর দিন হত্যা, হামলা ছিনতাইসহ এধরনের অপমৃত্যুর ঘটনা ঘটছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি প্রতিনিয়ত ঘটেই চলছে। আর কালক্ষেপণ না করে এখনই সকল সংগঠন সহ সবাইকে সম্মিলিতভাবে সকল হত্যাকাণ্ডের বিচারসহ আইন শৃঙ্খলার অবনতি নিয়ে প্রতিবাদ জানাতে হবে। বিটিএসপিকে এ নিয়ে উদ্যোগ নেয়ার জন্য বিবৃতিতে আহ্বান জানানো হয়েছে। 'বাংলাদেশী কিমিউনিটি ফোরাম অব পেনসিলভেনিয়া' এমন উদ্যোগের পাশে থাকবে বলেও বিবৃতিতে বলা হয়েছে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন