https://www.prothomalony.com/
7025
north-america
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৩ ০৬:৪৯
যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সভাপতি ও আন্তর্জাতিক প্রধান সমন্বয়কারী আব্দুল লতিফ সম্রাটকে অতি সম্প্রতি কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য মনোনীত করা হয়েছে। যুক্তরাষ্ট্র বিএনপি’র পক্ষ থেকে বিশিষ্ট রাজনীতিক আব্দুল লতিফ সম্রাটকে সংবর্ধনা প্রদান করা হয়েছে কেন্দ্রীয় কমিটির সদস্য হওয়ায় । ২৩ অক্টোবর সোমবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সিনিয়র সহ সভাপতি গিয়াস আহমেদেও সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় জাসাস-এর আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিক রিটা রহমান, কেন্দ্রীয় বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও কন্ঠশিল্পী বেবী নাজনীন, কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্ল, কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান ভূইয়া (মিল্টন ভূইয়া), বীর মুক্তিযোদ্ধা বাবর উদ্দিন, কেন্দ্রীয় যুবদলের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইলিয়াস খান।

অনুষ্ঠানের শুরুতে যুক্তরাষ্ট্র বিএনপি ও বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের পক্ষ থেকে আব্দুল লতিফ সম্রাটকে ফুলেল শুভেচ্ছা জাননো হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম ও কাজী আযম, সাবেক কোষাধ্যক্ষ জসিম ভূইয়া, বিএনপি নেতা আব্দুস সবুর, মোশাররফ হোসেন সবুজ, যুবদল নেতা ভিপি জহির মোল্লা, বিএনপি নেতা আব্দুল খালেক, যুবদল নেতা আমানত হোসেন আমান, জাসাস-এর আহবায়ক মোহাম্মদ রহমান সায়েম, সাইফুর খান হারুন, শাহাদৎ হোসেন রাজু প্রমুখ।
সভায় বক্তারা কেন্দ্র কর্তৃক সংবর্ধিত অব্দুল লতিফ সম্রাটের মূল্যায়নে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রবাসের নেতাদের মূল্যায়ন করে বিশেষ করে কেন্দ্রীয় কমিটিতে স্থান দেওয়ায় নেতা-কর্মীরা দল ও দেশের জন্য কাজ করতে উৎসাহিত হবেন। বক্তারা আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বলেন, শেখ হাসিনার সরকার স্বৈরাচারী, অগণতান্ত্রিক সরকারে পরিণত হয়েছে। এই সরকারে প্রতি দেশের জনগণ আর বিদেশীদের কোন সমর্থন নেই। তাই ভোটার বিহীন নির্বাচনের সরকারের প্রতি দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে এক দফার আন্দোলনে এগিয়ে যাচ্ছে। বিএনপি শেখ হাসিনার সরকারের অধীনে কোন নির্বাচনে অংশ নেবে না। বক্তারা বলেন, দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সময়ের দাবী। এই দাবীতে বিএনপি’র পাশে প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান। এছাড়াও বক্তারা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবী জানান।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন