https://www.prothomalony.com/

7005

north-america

উত্তর আমেরিকা

নিউজার্সির হেল্ডন শহরের প্ল্যানিং বোর্ডের ভাইস চেয়ারম্যান হয়েছেন জালাল উদ্দিন

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৩ ০৪:৩১

নিউজার্সির হেল্ডন সটিতে বাংলাদেশি কমিউনিটি সংগঠক জালাল উদ্দিন শহরের প্ল্যানিং বোর্ডের ভাইস চেয়ারম্যান হিসেবে শপথগ্রহণ করেছেন। ২৬ অক্টোবর বৃহস্পতিবার হ্যাল্ডন সিটি হলে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে জালাল উদ্দিন শপথ গ্রহণ করেছেন। সিটি মেয়র মাইকেল জনসন শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।
 
জালাল উদ্দিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে তাঁর বোন, নিউজার্সির একমাত্র বাংলাদেশি বংশোদ্ভূত নির্বাচিত কাউন্সিল উওম্যান শেপা উদ্দিন সহ পরিবারের লোকজন উপস্থিত ছিলেন। জালাল উদ্দিনের জন্ম নিউজার্সির প্যাটার্সনে। বাংলাদেশের মৌলভীবাজার জেলার কচুয়া গ্রামের লম্বা বাড়ির মরহুম হাজী আজম উদ্দিন তাঁর বাবা। জালাল উদ্দিনের গর্বিত মা ফৌজিয়া উদ্দিন প্যাটার্সনেই বসবাস করেন।



উত্তর আমেরিকায় বাংলাদেশি কমিউনিটির গোড়াপত্তনে মরহুম আজম উদ্দিন এক পথিকৃতের নাম। ২০২২ সালের ১৬ মে তিনি ইন্তেকাল করেন। একজন সমাজসেবী এবং কমিউনিটি গঠনে দীর্ঘ চার দশকের বেশি সময় আজম উদ্দিন প্যাটার্সনের গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে গেছেন।  

হেল্ডন সিটির প্ল্যানিং বোর্ডের ভাইস চেয়ারম্যান হিসেবে শপথ নেয়ার পর জালাল উদ্দিন তাঁর মরহুম পিতাকে শ্রদ্ধা ভরে স্মরণ করেন। তিনি বলেন, আমাদের বাবা চাচারা যে কমিউনিটির জন্য কাজ করে গেছেন, সে কমিউনিটির জন্য নিজেকে নিবেদিত করা নিজের কর্তব্য মনে করি। অর্থনীতিতে স্নাতক জালাল উদ্দিন প্রোগ্রাম ডিরেক্টর হিসেবে একটি মার্কিন কোম্পানির পেশাজীবী। নিজস্ব পেশার ব্যস্ততার মধ্যেও কমিউনিটির কাজকর্মে নিজেকে দীর্ঘদিন থেকে নিয়জিত রেখেছেন। জালাল উদ্দিন বলেন, যে কমিউনিটি আমাদের অনেক দিয়েছে, সে কমিউনিটিকে সেবা করার মাধ্যমে আমি তা শোধ করার চেষ্টা করতে পারি।

জালাল উদ্দিনের বোন নিউজার্সির হ্যামিল্টন টাউনশিপের নির্বাচিত কাউন্সিল উওম্যান শেপা উদ্দিন ভাইয়ের অর্জনে উৎফুল্ল। তাঁর প্রতিক্রিয়ায় শেপা উদ্দিন বলেন, বাবা মা আমাদের আমেরিকার বহুজাতিক সমাজে শুধু নিজেদের জন্য জীবন, এ শিক্ষা দেন নাই। কমিউনিটির জন্য কাজ করাকে পারিবারিক শিক্ষা উল্লেখ করে তিনি বলেন বলেন তাঁর ভাই জালাল উদ্দিন একজন ভালো সংগঠক। হেল্ডন শহরের প্ল্যানিং বোর্ডের ভাইস প্রেসিডেন্ট হিসেবে জালাল উদ্দিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন