https://www.prothomalony.com/

6974

north-america

উত্তর আমেরিকা

ঈদে মিলাদুন্নবী অর্গানাইজিং কমিটির উদ্যোগে পবিত্র মিলাদুন্নবী (সাঃ) পালিত

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৩ ১৮:০৪

মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর জন্ম মোবারককে কেন্দ্র করে ‘ঈদে মিলাদুন্নবী (সাঃ) অর্গানাইজিং কমিটি অব নর্থ আমেরিকা’র উদ্যোগে প্রতি বছরের মত এবারো পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজন করেছিল ১৫ অক্টোবর রোববার। উল্লেখ্য, ২০১৪ সাল থেকে এই মাহফিল উদ্যাপিত হয়ে আসছে।

জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টার ও রেস্টুরেন্টে রোববার বাদ আছর থেকে শুরু হয় ঈদে মিলাদুন্নবী (সাঃ) মাহফিল ও মেজবান (নৈশভোজ) আয়োজন।

ঈদে মিলাদুন্নবী (সাঃ) মাহফিলে প্রধান অতিথি ছিলেন আওলাদে রাসুল (সাঃ) ও বাংলাদেশের দিনাজপুর জেলার ইসলামিক রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা ড. সাইয়িদ এরশাদ আহম্মেদ আল বোখারী।

অনুষ্ঠান পরিচালনা করেন জেবিবিএ’র কোষাধ্যক্ষ, কর্ণফুলি ট্রাভেলসের স্বত্তাধিকারী ও ঈদে মিলাদুন্নবী (সাঃ) অর্গানাইজিং কমিটি অব নর্থ আমেরিকার সদস্য সচিব মোহাম্মদ সেলিম (হারুন) ও কনভেনার আলী আকবর বাপ্পী। মিলাদ মাহফিলে আল-কোরআন একাডেমির কয়েকজন নতুন হাফেজ ও শিশু শিক্ষার্থীরা নাত পরিবেশন করেন।

অনুষ্ঠানে ব্যাপক সংখ্যক রাসুল প্রেমিক মুসুল্লীদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। সকলেই অত্যন্ত ধৈর্য সহকারে বিশ্ব মানবতার মুক্তির দূত, প্রিয়নবী হযরত মোহাম্মদ (সাঃ) এর জীবনের নানা দিক নিয়ে আলোচনা শুনেছেন এবং আল্লাহপাক রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করেন।

ড. সাইয়িদ এরশাদ আহম্মেদ আল বোখারি মহানবী (সাঃ)-এর জীবনাদর্শ অনুসরণ করে ভ্রাতৃত্ববোধ ও মানবকল্যাণে ব্রতী হওয়ার আহবান জানান। তিনি বলেন, ধর্মীয় ও পার্থিব জীবনে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর শিক্ষা সমগ্র মানবজাতির জন্য অনুসরণীয়। তিনি আরো বলেন,মহানবী (সাঃ)-এর সুমহান আদর্শ অনুসরণের মধ্যেই মুসলমানদের অফুরন্ত কল্যাণ, সফলতা ও শান্তি নিহিত রয়েছে। মহানবীর আদর্শ অনুসরণে মুসলমানদের কল্যাণ, সফলতা ও শান্তি নিহিত। বিশ্বব্যাপী করোনা মহামারী, যুদ্ধ-বিগ্রহ নানাম‚খী সমস্যায় মহানবীর শিক্ষা ও ইবাদত বিশ্বের শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে।

এদিকে অনুষ্ঠানে চট্টগ্রামের ঐহিত্যবাহী মেজবানে বাংলাদেশি কমিউনিটির সর্বস্তরের প্রতিনিধিত্বকারী লোকজনও ছিলেন। অনুষ্ঠানে চট্টলা প্রবাসীরা এসেছিলেন সপরিবারে। মেজবানে তাদের অ্যাপ্যায়ন করা হয়, গরম ভাতের সঙ্গে গরু, খাশি, মুরগী এবং লাউ-ডালের তরকারি। প্রবাসী চট্টগ্রামের নেতৃবৃন্দ তাদের আপ্যায়ন করেন। আয়োজক মোহাম্মদ সেলিম হারুণ এবং আলী আকবর বাপ্পী জানান, বাংলাদেশি কমিউনিটির প্রায় ৩ হাজার মানুষ মেজবানে অংশ নেন। সকল ভেদাভেদ ভুলে এবং দলমত নির্বিশেষে প্রবাসী চট্টগ্রামবাসী ছাড়াও কমিউনিটির বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ মেজবানে অংশ নেন।

পরিশেষে ‘ঈদে মিলাদুন্নবী (সাঃ) অর্গানাইজিং কমিটি অব নর্থ আমেরিকা’র পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপনের মধ্য দিয়েই এই মাহফিলের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে পর্দা সহকারে বিপুল সংখ্যক মহিলারাও যোগদান করেন।

এদিকে, জ্যাকসন হাইটসের কর্ণফুলি ট্রাভেলসপর কার্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সাঃ) অর্গানাইজিং কমিটি অব নর্থ আমেরিকা’র কর্মকর্তা ও সম্মানীত আলেমদের নিয়ে এদিন দুপুরে সংক্ষিপ্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে সকলকে দুপুরের খাবারে আপ্যায়িত করা হয়। 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন