https://www.prothomalony.com/
6970
north-america
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৩ ১৭:৫৫
১৬ অক্টোবর সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের মামাস পার্টি হলে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ ও অংগ, সহযোগী সংগঠনের এক গুরুত্বপূর্ণ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মওলানা সাইফুল আলম সিদ্দিকী।
যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের সভাপতিত্বে সভাটি সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্র নেতা আব্দুল হাসিব মামুন , সম্পাদক মন্ডলির সদস্য কাজী কয়েছ ও কার্যকরী সদস্য হিন্দাল কাদির বাপ্পা যৌথভাবে পরিচালনা করেন । সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সহ সভাপতি মাহবুবুর রহমান, সামসু উদ্দিন আজাদ, সিনিয়র যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন দেওয়ান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সহ সভাপতি মাহবুবুর রহমান , সামসু উদ্দিন আজাদ , সিনিয়র যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ মহি উদ্দিন দেওয়ান, কৃষি বিষয়ক সম্পাদক কৃষিবিদ আশরাফুজ্জামান ,সমাজ কল্যান সম্পাদক জাহাংগির হোসেন, মহিলা সম্পাদিকা শিরিন আক্তার দিবা, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ফরিদ আলম কার্যকরী সদস্য আলী হোসেন গজনবী, আতাউল গনি আসাদ,কামরুল হাসান হিরা, আব্দুল হামিদ, ইলিয়ার রহমান , মো কায়কোবাদ মহিলা আওয়ামী লীগের সভাপতি মনতাজ শেহনাজ, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপ - আন্তজার্তিক সম্পাদক গাজী ওহিদুজ্জামান লিটন , বংগবন্ধু আইনজিবি পরিষদ সভাপতি মুর্শেদা জামান, বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক মাঈন উদ্দিন, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি যুগ্ম সম্পাদক নাফিকুর রহিম তোরান, গোলাম কিবরিয়া জামান, শ্রমিক লীগের সাধারন সম্পাদক জুয়েল আহমেদ, যুবলীগ নেতা মিজানুর রহমান চৌঃ, গনেষ কির্তনিয়া, ছাত্রলীগের সাবেক সভাপতি জেড এ জয়, জাহাংগীর এইচ মিয়া সহ যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের প্রায শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
এছাড়াও অনলাইনে সংযুক্ত থেকে একাত্মতা প্রকাশ করেছেন, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, মুক্তিযেদ্ধা বিষয়ক সম্পাদক মুজাহিদু ইসলাম আন্তজার্তিক বিষয়ক সম্পাদক দেওয়ান বজলু, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের কার্যকরী সদস্য শাহজাহান চৌধুরী, শামসুল আবেদীন, ওহিদুর রহমান মুক্তা ও আক্তার হোসেন চৌধুরী।
.png)
সভায় সর্ব সম্মতিক্রমে সিনিয়র সহ সভাপতি রীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে দায়িত্ব পালনের জন্য প্রস্তাব গ্রহন করা হয়। বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার অনুমোদন সাপেক্ষে প্রস্তাবটি কার্যকর করা হবে ।
সভায় অন্য আরোও একটি সিদ্ধান্তে রীর মুক্তিযুদ্ধা ফজলুর রহমানকে আহবায়ক ও সহ সভাপতি মাহবুবুর রহমান, সামসু উদ্দিন আজাদ, যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন, মোঃ মহি উদ্দিন দেওয়ান, সম্পাদক মন্ডলীর সদস্য কাজী কয়েছ ও যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের কার্যকরী সদস্য হিন্দাল কাদির বাপ্পাকে যুগ্ম আহবায়ক কার্যকরি কমিটির সকল সদস্য, বিভিন্ন স্টেট ও সিটি কমিটি এবং সহযোগী সংগটনের নেতৃবৃন্দকে সদস্য করে ১০১ সদস্য বিশিষ্ট জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে । প্রয়োজন সাপেক্ষে কমিটির সদস্য সংখ্যা বাড়ানো হবে । পরবর্তিতে সবার সাথে যোগাযোগ করে পুর্নাঙ্গ কমিটি গঠন করা হবে ।
এছাড়াও নির্বাচনী কার্যক্রমকে দেশে বিদেশে জোরদার করার জন্য তিনটি উপ কমিটি গঠন করা হয় । কমিটি গুলি হলো ১। প্রচার ও প্রকাশনা উপ পরিষদ ।২। সমন্বয় ও জনসংযাগ ৩। ফরেন এফেয়ার্স।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন