https://www.prothomalony.com/

6964

north-america

উত্তর আমেরিকা

এনওয়াইসি হেলথ অ্যান্ড হসপিটালের কমিউনিটি এডভাইজারি বোর্ডের সিএবি মেম্বার শাহজাহান শেখ

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৩ ১৭:৩৩

শাহজাহান শেখ ফার্স্ট  চেয়ারম্যান নিউইয়র্কে ব্রঙ্কস কমিউনিটি বোর্ডের, তিনি এনওয়াইসি হেলথ অ্যান্ড হসপিটালের কমিউনিটি এডভাইজারি বোর্ডের সিএবি মেম্বার হয়েছেন। সম্প্রতি নিয়োগপ্রাপ্ত বাংলাদেশী-আমেরিকান শাহজাহান শেখের এই নিয়োগ ১ সেপ্টেম্বর ২০২৩ থেকে ৩১ আগস্ট ২০২৫ সাল পর্যন্ত কার্যকর থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্ল্যানিং ও ব্যবস্থাপনায় সিটি হাসপাতালের চিকিৎসায় উচ্চমান এবং সার্ভিস প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সিএবি’র মেম্বাররা। প্রতি দুই বছরের জন্য কর্মদক্ষতা, কম্যুনিটি সংশ্লিষ্টতা এবং জনস্বাস্থ্যোর গুরুত্বের ওপর ভিত্তি করে নিউইয়র্ক সিটির প্রতিটি বরোতেই এই মনোনয়ন প্রদান করেন বরো প্রেসিডেন্টরা।

উল্লেখ্য,  ২০১৭ সাল থেকে ব্রঙ্কস কমিউনিটি বোর্ডের একজন সক্রিয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন ব্রঙ্কসে বসবাসরত কমিউনিটি এক্টিভিস্ট শাহজাহান শেখ। 
 নতুন করে অতিরিক্ত দায়িত্ব পেলেন এনওয়াই হেলথ অ্যান্ড হসপিটালের কমিউনিটি এডভাইজারি বোর্ডের সিএবি’র।  বাংলাদেশের গাজিপুরের কাপাশিয়ায় শাহজাহান শেখের বাড়ি।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন